নিউজ

Bengal Weather Update: সপ্তাহ-ভর চলবে ঝড়, কলকাতা সহ একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে চলবে কালবৈশাখী

শুক্রবার আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যে। শনিবার থেকে কিছুটা দুর্যোগের পরিমাণ কমলেও রবি এবং সোমবার আবারও বাড়বে তাপমাত্রা। তবে এখনই যে স্বস্তি মিলবে সেরকমটা বলা যাচ্ছে না। মঙ্গলবার থেকে আবারো রাজ্যে শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটা স্পেল। চলতি সপ্তাহে আন্দামানে ঢুকছে বর্ষা। তবে কেরলে বর্ষা ঢুকতে কিছুটা সময় লাগছে। এমনিতে প্রতি বছর ১ জুন বর্ষা ঢোকে কেরলে। কিন্তু এ বছর বর্ষা আসছে ৪ জুন। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া, শিলা বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

জেলা নিরিখে পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বেশি। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে পশ্চিমে জেলাগুলিতে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি বেশি থাকতে চলেছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির ফলে রাত্রের তাপমাত্রা কিছুটা হলেও নেমেছে। এই মুহূর্তে সকালের দিকে বেশ মনোরম আবহাওয়া রয়েছে। তবে বেলা বাড়লে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৯.৭ মিলিমিটার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026