বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে সোনামিকা টলিউডের জিৎ-কোয়েল অভিনীত অন্যতম হিট ছবি ‘শুভদৃষ্টি’র গানের তালেই নৃত্য পরিবেশন করে মন মাতিয়েছেন একাংশের। গত ৩ সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেল থেকেই নিজের এই ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে সেই ঝলক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে সোনামিকাকে লাল রঙের তাঁতের শাড়িতে ও নীল ফুল ব্লাউজে, মানানসই সজেই খোলা আকাশের নীচে ‘সোনা রোদের হাসি মেখে’র তালে ছাদেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তিনি যে এই ধরনের নাচের ভিডিও বানাতে যথেষ্ট দক্ষ, তা আর আলাদাভাবে বলার নয়। পাশাপাশি তিনি যে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, সেকথা তার নাচের ভঙ্গিমাতেই স্পষ্ট। আপাতত, টলিউডের গানের তালে তাল মিলিয়েই একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত সোনামিকা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যের প্রশাসনিক সদর দফতর আবারও রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে…
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা। আগামী ৯ মে শনিবার নির্ধারিত রক্ষণাবেক্ষণের…
পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল সরকারকে সরিয়ে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তার পর…
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের ভবিষ্যৎ। বিজেপি…
রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের আবহে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক তথা…
পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। তবে…