রাজ্য

বাংলাকে গুজরাট বানানো যাবেনা, বিজেপির পঞ্চ পাণ্ডবকে আক্রমণ সুখেন্দুর

বাংলাকে অশান্ত করছে বহিরাগতরা। বিজেপির পঞ্চপাণ্ডবদের নাম না করেই আক্রমণে বিঁধলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এইদিন সাংবাদিক বৈঠক করে সুখেন্দু বলেন যে, রুখতে হবে বাংলাকে অশান্ত করার চেষ্টা। তিনি আরও বলেছেন যে বাংলাকে কোনও ভাবে গুজরাট বানানো যাবেনা। এইদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগও তুলতে দেখা গিয়েছে তাকে। এইদিন তিনি বলেন, বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টা করছে। আর অন্যদিকে শান্তি আর উন্নয়নই মমতা সরকারের প্রধান উদ্দেশ্য।

বুধবার তথা আজ সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এইদিন তিনি নাম না নিয়েই বিজেপির দিকে বাক্যবাণ ছুঁড়েছেন। তিনি বললেন যে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা যেভাবেই হোক রুখতে হবে। সম্প্রতি ৫ জন নেতাদের বাংলা নির্বাচনের দায়িত্ব দিয়েছে বিজেপি। সকলেই কেন্দ্রের নেতা। কোনও যোগাযোগ নেই এনাদের বাংলার সাথে।

বিজেপি বাংলাকে গুজরাট বানাতে চায়। অনেকদিন আগেই সেই কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সেই কথারই পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ শুখেন্দুশেখর রায়। সাংবাদিক বৈঠকে বিজেপির দিকে পাল্টা চাপ তৈরি করে তিনি অভিযোগ করে বলেন যে, বিজেপি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানতে চাইছে না, সেকারণেই বাংলাকে গুজরাট করার কথা বলেছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ এইদিন দাবি করেছেন যে, মমতা ব্যানার্জির সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বাংলায় ছিল অস্থির চরম পরিস্থিতি। গোটা রাজ্যে তিনি ই ফিরিয়ে এনেছেন স্থিতাবস্থা। উন্নয়নই মমতা সরকারের প্রধান লক্ষ্য। লোক সভায় ১৮ টি পেলে বিধানসভায় ২০০টি আসনের বেশি পাবে বিজেপি। এমনই প্রচার করছেন তারা। তৃণমূল সাংসদ সেই বিষয়ে পাল্টা আক্রমণ করে বলেন, কোনও ভোটের সাথে অন্য ভোটকে মেলানো যায়না। বিশেষ করে লোকসভা ভোটকে কোনও ভাবেই তুলনা করা যায়না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026