ভাইরাল & ভিডিও

ভাইয়ের বৌভাতের বেচে যাওয়া খাবার অসহায় মানুষের মুখে খাওয়াচ্ছেন দিদি, ছবি ভাইরাল

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত ছোট ঘটনা এক নিমেষে ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে আমাদের সামনে। তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

একজন সাধারণ মানুষের বেঁচে থাকার মূল চাহিদা হল অন্ন, বস্ত্র, বাসস্থান। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষই রয়েছেন যাদের মাথার উপর কোনও ছাদ নেই। তাদের জায়গা হয় কোনও ফুটপাত। দু’বেলা দু’মুঠো পেট ভরে খেতেও পান না এই অসহায় মানুষদের। এখন এদের জন্য অনেক এনজিও কাজ করছে। তবু অনেক সাধারণ মানুষ ও এই অসহায় মানুষের পাশে একদিনের জন্য পাশে এসে দায়া তাহলে ক্ষতি কি?

এইসব মানুষদের জন্য যদি কখনও কিছু করা যায়, একদিনের জন্যও যদি তাদের মুখে ভালো কিছু খাবার তুলে দেওয়া যায়, তাতেই বা ক্ষতি কী! অন্তত সেই সমস্ত অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি তো ফুটবে। এমনই এক উদ্যোগ নিলেন পাপিয়া কর নামের এক মহিলা। নানান অনুষ্ঠান বাড়িতেই খাবার বেঁচে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। সেই বেঁচে যাওয়া খাবার আমরা অনেক সময়ই রাস্তার নর্দমাতে ফেলে দিই। কিন্তু অনেক সময়ই চিন্তা করি না যে এই বেচে যাওয়া খাবার যদি কোনও নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া যায়, তাহলে তাঁর অন্তত একবেলা পেট ভরবে।

 

নভেম্বর মাস থেকে বিয়ের সিজন শুরু হয়ে গিয়েছে। বিবাহ আসর মানেক বর-কনে থেকে অতিথি আর এলাহি ভালোমন্দ খাওয়া-দাওয়া। বিবাহ বাসর হয়ে ওঠে এক আনন্দ নিকেতন ৷ তবে দুদিনের সেই আলো ঝলমলে বাড়িটার দিকে চেয়ে থাকে গরিব-গুর্বো মানুষগুলো। তাদের পেটের ক্ষিদে কোথায় যেন চাপা পড়ে যায় কিছু মানুষের আনন্দের উচ্ছ্বাসে। তবে এই আনন্দের স্তোতের বিপরীতে হেঁটে ভাইয়ের বিয়েতে রান্না করব পোলাও, মাংস, ফিস ফ্রাই নিজে হাতে রাস্তার ধারের মানুষগুলোকে খাওয়ালেন রানাঘাটের এক মহিলা ৷ নাম তাঁর পাপিয়া কর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ছবি আর ভিডিও। আর তাতেই দেখা যাচ্ছে, বেনারসী শাড়ি, গয়নায় বিয়ের সাজে থাকা এক মহিলা বড় বড় পাত্রে বিয়েবাড়ির খাবার-দাবার নিয়ে হাজির হয়েছেন রানাঘাট স্টেশনে। সেখানকার উপস্থিত আট থেকে আশি, রিকশাচালক থেকে ভিখারি, সবাইকে ডেকে ডেকে পোলাও, মাংস, মাছের কালিয়া নিজের হাতে পরিবেশন করলেন তিনি। তবে তিনি লোক দেখিয়ে কিছুই করেননি। তবে সেই বিয়েবাড়ির চিত্রগ্রাহক নীলাঞ্জন মণ্ডল এই সুন্দর দৃশ্য হাতছাড়া করতে চাননি। রানাঘাট স্টেশনের এমন মন ছুঁয়ে যাওয়া দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করলেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ পাপিয়ার এই জনদরদী মানবিকতা দেখা কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা। নিমেষে ভাইরাল হয় সব ছবি।

John Fabian

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026