কলকাতা: করোনা (Coronavirus) আবহ গোটা বিশ্বের ক্রীড়া ক্ষেত্রে বড় রকমের প্রভাব ফেলেছিল। বন্ধ হয়ে গিয়াছিল অনেক বড়বড় টুর্নামেন্ট (Tournament), দেশের খেলার উপরেও তার প্রভাব পড়েছিল। প্রায় ১ বছর (1 Year) বন্ধ ছিল সমস্ত রকমের প্রতিযোগিতামূলক খেলা। অবশেষে একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে অবশেষে দেশে শুরু হয় খেলা। ঘরোয়া ক্রিকেট বিজয় হাজারে (Bijay Hajare) দিয়ে শুরু হল। আর গতকাল, রবিবার (Sunday) সার্ভিসেসকে ৭০ রানে হারিয়ে জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে যাত্রা শুরু করল বাংলা (Bengal)।
টসে হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলা। শ্রীবত্স গোস্বামী ও বিবেক সিংহ শুরুতেই ৭১ রানের পার্টনারশিপ গড়েন। পরে অনুষ্টুপ মজুমদারের ৬১ বলে ৫৮ ও কাইফ আহমেদের ৫৩ বলে ৭৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে বাংলা।
৪৯ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণও।৪৯.৪ ওভারে ২৪৫ রানে শেষ হয়ে যায় সার্ভিসেসের ইনিংস। বাংলার হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন ইশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ।
১টি উইকেট নেন অর্ণব নন্দী।২৩ তারিখ চণ্ডীগড়ের বিরুদ্ধে বাংলার পরের ম্যাচ। বাংলার গ্রুপে অন্য ম্যাচে হরিয়ানাকে ৩ উইকেটে হারাল চণ্ডীগড়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…