নিউজ

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, আদালতের দ্বারস্থ তৃণমূল কর্মী

বর্ধমান: চাকরির নামে আর্থিক প্রতারণা!  চাকরি দেওয়ার নাম করে টাকা নেবার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে দীর্ঘ দিনের, এই নিয়ে রাজ্য-রাজনীতিতে জলঘোলা কম হয়নি। কিন্তু একই দলের কর্মী তার দলের নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেবার অভিযোগ করছেন এমন ঘটনার উদাহরণ খুব বেশি নেই। কিন্তু এবার ঠিক এমনই ঘটনা ঘটল বর্ধমানে (Burdwan)।

অতনু রায় নামে দলেরই এক কর্মী অভিযোগ করেন  পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ও ওনার স্ত্রী  শিখা দত্ত সেনগুপ্ত এবং অয়ন বন্দ্যোপাধ্যায় নামে আরও এক তৃণমূল কর্মীর নামে অভিযোগ করেন যে এই তিন ব্যক্তি তাঁকে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকের চাকরি করে দেবেন বলে অতনু বাবুর কাছ থেকে ৭ লক্ষ টাকা নেন  কিন্তু সেই চাকরি তিনি পাননি,

উল্টে অভিযোগ অতনু বাবুকে নাকি একটি সরকারি দফতরেরে জাল নিয়োগপত্র দেওয়া হয়। তিনি সেটা জাল বুজতে পেরে যখন তাঁদের কাছে আসেন তখন ঐ নেতা আর নেতার স্ত্রী সেই নিয়োগ পত্র নিয়ে অতনু বাবু কে ৩ লাখ তাকার চেক দেন কিন্তু ব্যাঙ্কে সেই চেক বাউন্স করে এর পর বারবার টাকা চেয়ে না পেয়ে অবশেষে আদালতের দারস্থ হয়েছেন। আদালত  বর্ধমান থানার পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

এই অভিযোগের পক্ষে যে যথেষ্ট প্রমাণ তাঁদের কাছে আছে সে বিষয়ে জানিয়েছেন অতনু বাবুর আইনজীবী। অপর দিকে তৃণমূল নেতা  উত্তম সেনগুপ্ত  বলেছেন তিনি এই সব কিছুই করেননি। সবটাই বিজেপির চাল, তাকে ফাঁসানোর জন্য। বিধানসভা নির্বাচনের আগে তাঁদের ও তৃণমূলের বদনাম করতে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026