খেলা

প্রথমবার প্রো কবাডির কাপ জয় বেঙ্গল ওয়ারিয়র্সের!

ভারতের জাতীয় খেলা কবাডি। ক্রিকেট ভারতে সর্বাধিক জনপ্রিয় হলেও বর্তমান সময়ে কবাডিও খুব জনপ্রিয়তা লাভ করেছে। কবাডি খেলার উন্নতিকল্পে ভারতে শুরু হয়েছে প্রো কবাডি, যার এটা সপ্তম মরসুম। এই বছর যেমন অনেক যুবক প্লেয়ার নিজেদের পারফরম্যান্সে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তেমনি অনেক প্লেয়ার নিজের ছন্দ হারিয়েছে।

কাল, শনিবার প্রো কবাডি সিজন-৭ এর ফাইনাল ছিল বেঙ্গল ওয়ারিয়র্স এবং দাবাঙ্গ দিল্লি কেসি এর সাথে। পুরো টুর্নামেন্টে প্রদীপ নরবাল, পবন শেহরাওত, নবীন কুমার, ফজন আত্রাচলী নিজেদের ছাপ রাখলেও ফাইনেলের ট্রফি সবার কাছ থেকে ছিনিয়ে নিল মনিন্দর সিংয়ের বেঙ্গল ওয়ারিয়র্স। অবশ্য কাঁধের চোটের জন্য তিনি শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ইরানি প্লেয়ার মহম্মদ নবিবক্স টিম পরিচালনার সাথে খুব ভালো পারফরম্যান্স করেছেন।

এছাড়াও জিভা কুমার, কে প্রপঞ্চন, বলদেব সিং, রিঙ্কু নরবাল, সুকেশ হেগড়েও খুব ভালো পারফরম্যান্স করেছেন। এই মরশুমে এই টিমের কোচ ছিলেন বিসি রমেন। এটাই বেঙ্গল ওয়ারিয়র্সের প্রথম প্রো কবাড্ডির কপ জয়। ফাইনালে নবীন কুমার খুব ভালো খেললেও ৩৯-৩৪ এর ব্যবধানে শেষ হাসি হাসল কলকাতাবাসী

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026