নিউজ

একুশের বিধানসভার ভোট ব্যাংক ধরে রাখতে নয়া পদক্ষেপ মূখ্যমন্ত্রীর!

২০১৮-এর পঞ্চায়েত ভোটে প্রথম ধাক্কা আসে। তারপর গত ২লোকসভা নির্বাচনে ধস নামে ঘাসফুলের ভোট ব্যাংকে। একই সাথে বাংলা জুড়ে বাড়তে থাকে পদ্মফুল। ২০২১-এ তৃণমূলের মূল বিরোধী হয়ে উঠতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি নেতাদের দাবি তৃণমূলকে সরিয়ে বাংলায় মসনদে বিজেপি-রাজ শুধু সময়ের অপেক্ষা। এমন পরিস্থিতিতে নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করলেন বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘ভিশন ২০২০’ নামে এক পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে রাজ্যে জুড়ে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন মূখ্যমন্ত্রী। একই সাথে রাজ্যের উন্নয়নে আরও কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন “রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১০ ও ২০ বছরের জন্য সরকারের তরফে দুটি পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’ এই উদ্দেশ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক পদস্থ আধিকারিক। এই কাজে প্রায় ১২০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে।

তবে, ২০২১-এ নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া তৃণমূল জয়ের ব্যাপারে কতটা আগ্রহী তা আগামী দিনে কর্মসূচির সফল রূপায়নে বোঝা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026