নিউজ

নিমতার দেবাঞ্জন হত্যাকাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য!

এ যেন এক সিনেমার স্ক্রিপ্ট। প্রাক্তন প্রেমিকাকে পাওয়ার জন্য তার তার প্রেমিককে খুন। হ্যাঁ ঠিকই শুনেছেন! এমনটাই হয়েছে বিজনেশ ম্যানেজমেন্টের ছাত্র দেবাঞ্জনের সাথে। দেবাঞ্জনের সাথে তার প্রেমিকার ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে এমন নির্মম কাজ করল মেয়েটির প্রাক্তন প্রেমিক প্রিন্স সিংহ, যা পুলিশি জেরায় স্বীকার করেছে প্রিন্স।

শনিবার রাতে দেবাঞ্জন কান্ডের মূল অভিযুক্ত প্রিন্সকে বজবজ থেকে গ্রেফতার করে পুলিশ। এবং তার এক বন্ধু বিশাল মারুকেও দমদম থেকে গ্রেফতার করা হয়।

নবমীর রাতে বিরটিতে এক বন্ধুথ কাছ থেকে অস্ত্র নিয়ে বিশালের স্কুটি ধাওয়া করে প্রিন্স। দেবাঞ্জন তার বান্ধবীকে নামানোর পর তাকে ঘেরাও করে প্রিন্স। এরপর রাস্তায় দাঁড়িয়েই দেবাঞ্জনকে গুলি করা হয়। একাদশী পর্যন্ত বিশালের বাড়িতে আশ্রয় নিলেও, তারপর থেকে বজবজে লুকিয়ে থাকে প্রিন্স। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। মৃত দেবাঞ্জনের পিতা অরুন পঁচ জনের নামে অভিযোগ দায়ের করেন। তাতে প্রিন্স, বিশাল, শ্যাম ঘোশের পাশাপাশি প্রিন্সের প্রাক্তন প্রেমিকা ও তার এক বান্ধবীর নাম রয়েছে।

পুলিশের মতে সুকল্পিত পরিকল্পনার মাধ্যমে খুন করা হয় দেবাঞ্জনকে। নবমীর রাতে যে বার-রেস্তরাঁয় দেবাঞ্জন ও তার বন্ধুরা গিয়েছিল সেখানেয সিসিটিভি ফুটেজ চেক করেছে পুলিশ। ওই ফুটেজ অনুযায়ী দেবাঞ্জনের তিন বন্ধু ও দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা বলে নবমীর দিন হঠাৎ ঠিক করা হয় যে তারা পার্টি যাবে। ১৩ জন বন্ধু ও ৪ জন বান্ধবী মিলেই সেই পার্টিতে হাজির হয়। তারপরই ঘটে এমন ঘটনা। পুলিশ প্রিন্সকে আরো ভালো করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য জানতে পারবে বলে মনে করা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026