বিনোদন

Guddi: দিদির বদলে বোনকে বিয়ে! আবারও সেই একই ধাঁচে ধারাবাহিকের গল্প নিয়ে হাজির লীনা গঙ্গোপাধ্যায়

চলতি বছর শুরু হতে না হতেই টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক ‘গুড্ডি’। আগেই এই ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে সকলের। একজন পাহাড়ি মেয়ের স্বপ্নপূরণের গল্প বলবে ‘গুড্ডি’। একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে গুড্ডি। নিজের আদর্শ হিসেবে অনুজকে অনুসরণ করে সে। আর তার সেই স্বপ্নপূরণ করার জন্য গুড্ডিকে সমর্থন করেন তার স্কুলের শিক্ষিকা শিরিন।

ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, শিরিনের সাথে একটা সম্পর্ক রয়েছে অনুজের। বিয়েও ঠিক হয়ে গিয়েছে তাদের। তবে হঠাৎ করেই আশীর্বাদের দিন পাল্টে যায় তিনজনের জীবন। সম্প্রতি ধারাবাহিকের আরো একটি প্রোমো প্রকাশ্যে এসেছে সকলের, যা দেখে নেটিজেনরা কটাক্ষের সুরে কথা শুনিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়কে।

সম্প্রতি আবারও যে নতুন প্রোমোটি সকলের সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গুড্ডি ঘুরতে ঘুরতে ঢুকে গিয়েছে জঙ্গলের মধ্যে। সেখানে সে শুনে ফেলে জঙ্গিদের গোপন তথ্য। সেকথা সে জানায় অনুজকে। কিন্তু নিজের অসাবধানতার জন্য তাকে দেখে ফেলে জঙ্গিরা এবং সে ফোন কেটে পালিয়ে যায়। গুড্ডির ফোন পেয়েই অনুজ গাড়ি চালিয়ে চলে যায় জঙ্গলের দিকে।

জঙ্গলে ঢোকার পর তার সাথে দেখা হয় গুড্ডির। একটি মন্দিরে আশ্রয় নেয় তারা। ঘটনাচক্রে সেদিনই ছিল শিরিনের সাথে অনুজের আশীর্বাদ। কিন্তু গুড্ডিকে বাঁচাতে গিয়ে শিরিনকে কিছুই জানাতে পারেনি সে। গাড়িতে ফোন ফেলে আশায় শিরিনের ফোনের উত্তর দিতে পারেনি অনুজ। অন্যদিকে জঙ্গিদের হাত থেকে গুড্ডিকে বাঁচাতে ঐ মন্দিরেই তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় অনুজ। এরপরে কি হতে চলেছে? তা জানার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। ২৮’শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিক।

আবারও সেই একই ধাঁচের গল্পের আভাস পেলো দর্শকরা। দিদির বদলে বোনকে বিয়ে! সোশ্যাল মিডিয়ার পাতায় ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্টবক্সে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা নিয়ে কটাক্ষের সুরে কথা বলেছেন অনেকেই। এই প্রোমো দেখার পর নেটিজেনদের একাংশের দাবি এবার নতুন কোন প্লটের গল্প নিয়ে আসা হোক ধারাবাহিকের পর্দার।

Rahit Roy

Recent Posts

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026

পর পর চোটে ধাক্কা CSK-তে! ধোনির পর এবার ‘Baby AB’ও ছিটকে, প্রথম ম্যাচেই বিপদ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। একের পর এক চোটে দলের পরিকল্পনা…

March 30, 2026