বিনোদন

কাঁচি দিয়েই বোমা নিষ্ক্রিয়, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড বাংলা সিরিয়ালের জবা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ সাফল্যের সঙ্গে হাজার পর্ব সম্প্রচারিত হয়ে এখনও নিত্য চলে আসছে। এর মূল চরিত্র জবা কীভাবে বাড়ির এক সাধারন কাজের মেয়ে থেকে নিজের যোগ্যতা প্রমান করে উকিল হয়ে উঠল সেই গল্পই এই ধারাবাহিকের মূল ভিত্তি। জবার স্বামী পরম ও তিন সন্তান সহ একটি যৌথ পরিবারের প্রতিনিয়ত উত্থান-পতন থেকে কীভাবে সবাইকে উদ্ধার করে আনছেন জবা সেটিই দেখবার বিষয়। যদিও নেটদুনিয়ায় এই ধারাবাহিককে ঘিরে বহু বিতর্কের সৃষ্টি হয়েছে, ট্রোলও ও মিম পোস্ট হতে রেহাই পায়নি এই মেগাসিরিয়াল।

এর আগে চাকর থেকে হঠাৎ করে উকিল হয়ে যাওয়া কিংবা অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও কীভাবে মুখে অক্সিজেন মাক্স পরে কেস লড়ছেন জবা, সেই নিয়ে সরব হয় নেটপাড়া। একের পর এক ট্রোল শুরু হয় এই বিষয় নিয়ে। তার রেশ কাটতে না কাটতেই আবারো এমন একটি বিষয় সামনে এল যা গুরুগম্ভীরের বদলে হাসির খোরাক হয়েছে। সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে কোনোরকম বিশেষ পোশাক না পরে এবং বিশেষ ট্রেনিং না নিয়ে কীভাবে নয়টি বোমা নিষ্ক্রিয় করলেন জবা তাতেই সন্দিহান হয়ে পড়ছেন সকলে। এর উপর নয়টি বোমা শুধুমাত্র কাঁচি দিয়েই নিষ্ক্রিয় করা হয়েছে এবং সবক্ষেত্রে একই রং এর তার কাটা হয়নি তাহলে এসব কীভাবে সম্ভব? প্রশ্ন নেটিজেনদের।

আরও পড়ুন : গায়ে রঙ লাগিয়ে তুমুল নাচলেন স্বপ্না চৌধুরী, দেখুন সেই ছবি

অনেকের বক্তব্য, এই সমস্ত অবাস্তব জিনিস না দেখিয়ে, সিরিয়াল কর্তৃপক্ষের উচিৎ বিশ্বাসযোগ্য কনটেন্টের উপর কাজ করা এবং সেটাতেই মনোনিবেশ করা। যদিও শোনা যাচ্ছে ধারাবাহিকটি প্রায় শেষের পথে, এমন সময় সিরিয়াল কর্তপক্ষ কী নতুন করে আলোচনায় বসবে! আপনার কী মনে হয়?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026