কৌশিক পোল্ল্যে: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ নিঃসন্দেহে সোশ্যাল মাধ্যমে একটি হট টপিক। এর মূল চরিত্র শ্যামা কখনোই ট্রোলিং এর হাত থেকে রেহাই পান না। যদিও সেসব সরিয়ে রেখে মেগাসিরিয়ালটি সাফল্যের সঙ্গে পাঁচশোরও বেশি পর্ব সম্প্রচারিত করে ফেলেছে।
এর আগে বহুবার হেডলাইন তৈরি করেছে এই ধারাবাহিক, কারন এর ভিত্তিহীন প্লট। যদিও এর মূলকাহিনী বলছে অন্য গল্প। একটি কালো মেয়ে বিয়ের পর আপনজনদের কাছেই প্রতারিত হয়ে শুধুমাত্র নিজের গানের প্রতিভার জোরে সকলের মনজয় করে নেয়। এই পর্যন্ত তো সব ঠিক ছিল, এরপরেই গল্পে এল নতুন ট্যুইস্ট।
কুটনৈতিক চক্রান্তের শিকারে বিষ খেয়ে মৃত্যু হয় শ্যামার, যদিও এ মৃত্যু মন থেকে মেনে নিতে পারে না তার স্বামী নিখিল। একদিন শ্যামার মতো দেখতে একটি মেয়ের সঙ্গে হঠাৎ দেখা হয় নিখিলের কিন্তু অবাক করা বিষয় তার গায়ের রং শ্যামার মতো কালো নয়, বরং ধবধবে ফর্সা। এ নিয়েই ট্রোলে সরব সোশ্যাল মিডিয়া। যদিও এতে লাভ হল সিরিয়ালেরই, কারন এই মিমস এর চক্করে ধারাবাহিকের টিআরপি কিছুটা হলেও গেইন করেছে।
আরও পড়ুন : মালদ্বীপের সমুদ্রসৈকতে উষ্ণতার ঝড় তুললেন উর্বশী রাউত্তেলা, দেখুন সেই ছবি
ধারাবাহিকের মূল দুই চরিত্র করলেন এক বিশেষ ভিডিও যা নেটদুনিয়ায় টিকটক ভিডিও নামেই বহুল খ্যাত। টলিউড থেকে বলিউড, সকল তারকারাই কমবেশি টিকটক অ্যাপটি ব্যবহার করেন যেখানে মজার মজার সব শর্ট ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওটি শুরু করলেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য। গরমের মরশুম শুরু হবার আগেই ‘হায় গরমি’ গানে তার সঙ্গে তাল মেলালেন কৃষ্ণকলি ওরফে তিয়াশা এবং অভিনেত্রী তৃনা সাহা। তৃনাকে ‘খোকাবাবু’ ও ‘কলের বউ’ ধারাবাহিক দুটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নীল, তিয়াসা ও তৃনার এই মজাদার ভিডিওটি দেখতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…