বিনোদন

Serial TRP: আবারও মিঠাইকে টেক্কা গাঁটছড়ার, চমক দিল ধূলোকণা, রইল তালিকা

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে এরপরেও ঋদ্ধি ও খড়ি জুটিকে টেক্কা দিয়েছিল ‘মিঠাই’। চলতি সপ্তাহে আবারো তুফানমেলকে টেক্কা গাঁটছড়ার।

উল্লেখ্য, চলতি সপ্তাহে মিঠাই রানীকে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘ধূলোকণা’ও। ‘মিঠাই’কে তৃতীয় স্থানে রেখে দ্বিতীয় স্থান দখল করেছে ‘ধূলোকণা’। পিছিয়ে নেই ‘আলতা ফড়িং’ও। ‘মিঠাই’এর পাশাপাশি তৃতীয় স্থানে ‘আলতা ফড়িং’, জোর টক্কর দিয়েছে জি বাংলার তুফান মেলকে। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন একাধিক ধারাবাহিক অনুরাগীরা। বলাই বাহুল্য, এই সপ্তাহে সবটা ওলট-পালট হয়ে গিয়েছে। নিম্নে রইল এই সপ্তাহের টিআরপি তালিকা।

টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-

১) গাঁটছড়া- ৭.৭
২) ধূলোকণা- ৭.৫
৩) মিঠাই- ৭.২, আলতা ফড়িং- ৭.২
৪) অনুরাগের ছোঁয়া- ৭.১, গৌরী এলো- ৭.১
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪, উমা- ৬.৪
৬) পিলু- ৬.১
৭) আয় তবে সহচরী- ৬.০
৮) মন ফাগুন- ৫.৯
৯) এই পথ যদি না শেষ হয়- ৫.২
১০) খুকুমণি হোম ডেলিভারি- ৪.৮

চলতি সপ্তাহের তালিকা থেকে এটুকু স্পষ্ট, এই সপ্তাহে কোন ধারাবাহিক নিজের স্থান ছাড়তে নারাজ। বলাই বাহুল্য, টিআরপি তালিকায় টিকে থাকার জন্য রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। তবে এই সপ্তাহে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ও জি বাংলার ‘গৌরী এলো’ রয়েছে চতুর্থ স্থানে। এই সপ্তাহের টিআরপি তালিকায় তাদের রেটিং যে আগের থেকে অনেকটাই বেশি, তা নিয়ে কোন সন্দেহই নেই। জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘উমা’ ও ‘পিলু’র রেটিংও আগের তুলনায় অনেকটাই ভালো। আপাতত, আসন্ন সপ্তাহের টিআরপি তালিকার অপেক্ষায় অগণিত ধারাবাহিক অনুরাগীরা।

Devparna Acharya

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026