বাংলা সিরিয়াল

TRP List: মিঠাইকে টেক্কা জগদ্ধাত্রীর, ১ নম্বরে ‘ধুলোকণা’ না ‘গাঁটছড়া’?

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন। তাদের টেক্কা দিল জি বাংলা নতুন সদস্য জগদ্ধাত্রীও। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ৬’এ মিঠাইরানি। সকলকে টেক্কা দিয়ে আবারও একে ‘গাঁটছড়া’।

দর্শকরা প্রতি সপ্তাহে টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পছন্দের কোন ধারাবাহিক কিংবা রিয়্যালিটি শো কত নম্বরে স্থান পেল! তা জানার জন্য মুখিয়ে থাকেন তারা। স্টার জলসার ‘গাঁটছড়া’র পাশাপাশি জি বাংলা নতুন সদস্য জগদ্ধাত্রীও জোর টক্কর দিয়েছে মিঠাইকে। মিঠাইকে ছয়ে রেখে ‘ধুলোকণা’, ‘গৌরী এলো’, ‘আলতা ফড়িং’ও রয়েছে এগিয়ে। চলতি সপ্তাহে রীতিমতো ওলট-পালট হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিকের স্থানও। তবে এবার নজর রাখার যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

১) গাঁটছড়া- ৮.১ (স্টার জলসা)
২) ধুলোকণা- ৮.০ (স্টার জলসা)
৩) গৌরী এলো- ৭.৭ (জি বাংলা)
৪) আলতা ফড়িং- ৭.২ (স্টার জলসা)
৫) জগদ্ধাত্রী- ৭.০ (জি বাংলা)
৬) মিঠাই-৬.৭; লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৭ (জি বাংলা)
৭) মাধবীলতা- ৬.৫ (স্টার জলসা)
৮) খেলনা বাড়ি- ৬.২ (জি বাংলা)
৯) অনুরাগের ছোঁয়া- ৬.১ (স্টার জলসা)
১০) সাহেবের চিঠি- ৫.৯ (স্টার জলসা)

উল্লেখ্য টিআরপি তালিকায় চোখ রাখার পর বলাই যায়, চলতি সপ্তাহতেও স্টার জলসা এগিয়ে রয়েছে জি বাংলার থেকে। জি বাংলার ‘পিলু’, ‘লালকুঠি’ এই তালিকা স্থান করতে পারেনি প্রথম দশে। খারাপ ফল ‘বোধিসত্ত্ব’রও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026