খেলা

T20 World Cup 2022: বুমরাহর বিকল্প ঘোষণা করলো বিসিসিআই, সামি নন, সুযোগ পেলেন বিধ্বংসী এই বোলার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না তা দিন দুয়েক আগে জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘবিরতির পর সবে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করছিলেন বুমরাহ, তবে পিঠে ফের চোট পেয়ে বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গেলেন তিনি। এমত অবস্থায় ভারতীয় দলের সেরা একাদশে সুযোগ পাওয়ার লড়াইয়ে সর্বাধিক এগিয়েছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি। এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ঘোষিত ভারতীয় স্কোয়াডে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছিল তাকে। ক্রিকেটপ্রেমীরা মনে করছিলেন, জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে তার নাম ঘোষণা করবে বিসিসিআই।

তবে সে আশা কার্যত ধুলিস্যাৎ করে দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহর বিকল্প হিসেবে মোহাম্মদ সিরাজের নাম ঘোষনা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক টুইট বার্তায় এমনটাই জানানো হয়েছে। অর্থাৎ আসন্ন বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের সাথে মোহাম্মদ সামি অস্ট্রেলিয়ায় উড়ে গেলেও দলের সঙ্গে থাকবেন একজন স্ট্যান্ড-বাই খেলোয়ার হিসেবে।

আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি মোহাম্মদ সামি বল হাতে তেমন সাফল্য পাচ্ছেন না। আর সেই কারণে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচক মন্ডলী। সিরাজ এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৩টি টেস্ট, ১০টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমানরত টি-টোয়েন্টি সিরিজে পরীক্ষামূলকভাবে সিরাজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ভারতীয় এই ক্রিকেটার। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা আসরে প্রতিদ্বন্দিতা করবেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হার্সেল প্যাটেল এবং আর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই: মোহাম্মদ সামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণুই এবং দীপক চাহার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026