পলিটিক্স

ক্ষমতায় আসলে বাংলার ভূমিপূত্র হবেন মুখ্যমন্ত্রী, জানালেন অমিত শাহ

ক্ষমতায় এলে বাংলার ভূমি পত্র হবেন মুখ্যমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাতকারে এ দিন এরকম মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি মমতা সরকারকে একাধিক বিষয়ে তুলোধোনা করে খোঁচা দিয়েছেন। মমতা সরকারের বিরুদ্ধে তিনি বলেছেন, এই সরকারের আমলে কোন কাজ হয়নি। এই সরকারের উপরে বাংলার মানুষ হতাশ। শুধুমাত্র তোলাবাজি হয়েছে। এত ভয় এর মধ্যেও মানুষের বিজেপিতে যোগদান করছেন। আমরা ২০০ পার করব। সরকার এবারে আমরাই গড়বো।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে অমিত সাহা বললেন,”উনার উপর বিজেপি শাসিত রাজ্যে হামলা হলে উনি কি করতেন? কেন্দ্রীয় সরকার সংবিধান মেনে কাজ করছে। এমন একটি পরিস্থিতিতে একটি জাতীয় দলের সভাপতির সুরক্ষা এই রাজ্যে নেই। আমরা এখনো লড়াই করছি।

পাশাপাশি মুখ্য সচিব এবং ডিজির তলবের প্রসঙ্গে তিনি বললেন, গতকাল বৈঠক সম্পন্ন হয়েছে। দেশের এমন কোন রাজ্য নেই যেখানে ৩০০ এর বেশি কর্মী হত্যা হয়েছে। বাংলার মানুষ সম্পূর্ণ বিষয় জানে। উনি নিজে সমস্ত সভা করতে পারবেন কিন্তু বিজেপির সভা করতে গেলে উনার অসুবিধা। এখানে তো কোন কিছু অনুমতি দেওয়া হয় না। পাশাপাশি কৃষক আন্দোলন দ্রুত মিটবে বলে তিনি আশা করেছেন।

দুইদিনের রাজ্যসভা পড়ে এসে প্রথমে অমিত শাহ পৌঁছেছেন রামকৃষ্ণ মিশনে এবং শহীদ ক্ষুদিরাম বসুর বাড়িতে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করার পর তিনি সরাসরি সভামঞ্চে গিয়ে বক্তব্য রাখা শুরু করেছেন। এই সভা থেকে শুভেন্দু অধিকারী সহ তার ঘনিষ্ঠ আরো বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন আজ। সব মিলিয়ে শনিবারে রাজ্য রাজনীতি বেশ সরগরম রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026