বিনোদন

কয়েক ঘন্টার মধ্যেই শরীর থেকে উধাও নেহার বেবি বাম্প, ভাইরাল হল সেই ছবি

শুক্রবার, 18 ই ডিসেম্বর নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বামী  রোহনপ্রীতের সঙ্গে তাঁর একটি ফটো যাতে বোঝা যাচ্ছিল তাঁর বেবি বাম্প।  নেহা কক্কর ফটোটি পোস্ট করে হ্যাশ ট্যাগ  দিয়ে লিখেছিলেন ‘খ‍্যায়াল রাখ‍্যা কর’।  নেহা ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের সঙ্গীত ও টেলিভিশন  ইন্ডাস্ট্রির সেলেবরা নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহনপ্রীতও বলেন, এবার একটু বেশি খেয়াল রাখতে হবে।  এমনকি নেহার ভাই টনি কক্কর বলেন, এবার তিনি মামা হতে চলেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ে নেহার মা হওয়ার খবর। কিন্তু তার পরের চব্বিশ ঘণ্টার মধ্যেই নেহা তাঁর বন্ধুর বিয়েতে উপস্থিত হন হলুদ রঙের লেহেঙ্গা পরে এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, নেহার বেবি বাম্প উধাও হয়ে গেছে। বন্ধুর বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নেহা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এটা কিরকম পাবলিসিটি স্টান্ট। কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, নেহা তাঁর যে গর্ভবতী অবস্থার ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, তা আসলে ছিল একটি পোস্টার।  নেহা এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাঁর পিআর টিম জানিয়েছে, এটি নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’-এর ফার্স্ট লুক।  ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ নেহার গাওয়া গান। এর আগে নেহার এই গানের ভিডিওতে অভিনয় করেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজ ও হিমাংশি খুরানা।  সেই ভিডিওটির  নতুন ভার্সনে এবার অভিনয় করতে চলেছেন নেহা ও রোহনপ্রীত।  খুব শীঘ্রই সোনি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো  ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ মিউজিক ভিডিওটি রিলিজ করা হবে। মিউজিক ভিডিওটি রিলিজ হচ্ছে আগামী 22 শে ডিসেম্বর।   প্রসঙ্গত, নেহা কক্কর এই মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায়  ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত।  এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন।  তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে।  নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন।  ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন।  কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়।  এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে।  পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান।  এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026