নিউজ

করোনার বাড়বাড়ন্ত, ফের সম্পূর্ণ লকডাউন দেশের এই মেট্রো শহরে

ফের বেঙ্গালুরুতে সম্পূর্ণ লক ডাউন জারি করল ইয়েদুরাপ্পা সরকার। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ক্রমেই উদ্বিগ্ন ছিল প্রশাসন। এর জেরে আগামী ১৪ই জুলাই সন্ধ্যা ৮টা থেকে ২৩শে জুলাই ভোর পাঁচটা পর্যন্ত লক ডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হল। দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। থামার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। যার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্য নতুন করে লক ডাউনের পথে হাঁটছে। এবার সেই একই পথে হাঁটল ইয়েদুরাপ্পা সরকার

আগামী ১৪ই জুলাই সন্ধ্যা ৮টা থেকে কঠোর লক ডাউনের কথা টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরুর মানুষকে এই লক ডাউন কঠোর ভাবে মেনে চলতে অনুরোধ করেছেন তিনি। যদিও লক ডাউন জারি থাকলে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি খোলা থাকবে। অর্থাৎ দুধ, ওষুধ, সবজি ও মুদির দোকান খোলা থাকবে। যদিও এই লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে।

লক ডাউন সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানান হয়েছে। এদিকে বেঙ্গালুরুতে করোনায় ১৬,৮৬২ জন। কর্ণাটকে করোনায় মৃত্যু হয়েছে ৬১৩ জনের। রাজ্যে মোট আক্রান্ত ৩৬,২১৬ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026