নিউজ

বিজেপি ক্ষমতায় এলে বাংলায়ও খতম হবে জঙ্গলরাজ, বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

সম্প্রতি উত্তরপ্রদেশের ডন বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আর এবার বিকাশ দুবের এনকাউন্টারকে সমর্থন করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সমস্ত বিরোধী দল যখন বিকাশ দুবের এনকাউন্টারের জন্য যোগী সরকারের সমালোচনা করছে, তখন যোগী সরকারের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন, “কিভাবে জঙ্গলরাজ সাফ করতে হয় তা দেখিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ। দুষ্কৃতী দমনে পথ দেখাচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশ।” একুশে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এর ব্যতিক্রম হবেনা বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

গত শুক্রবার কানপুরে এনকাউন্টারে খতম করা হয় উত্তরপ্রদেশের কুখ্যাত ডন বিকাশ দুবেকে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, বিকাশ দুবেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি উল্টে গেলে পালানোর চেষ্টা করে সে। তখনই তাকে গুলি করা হয় পুলিশের তরফে। এই ঘটনা সামনে আসতেই বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীদের মতে “সাজানো এনকাউন্টার”এ খতম করা হয়েছে বিকাশ দুবেকে।

ঘটনার খবর সামনে আসতেই কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ সমস্ত বিরোধী দলই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূলের একাধিক নেতা এই এনকাউন্টারকে সমর্থন করেননি। ফিরহাদ হাকিমের মতে, “পুলিশ বিকাশ দুবেকে আদালতে তুলতে পারতো। আইনের পথে শাস্তি হতো তার। এভাবে কাউকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা সংবিধান বিরুদ্ধ।”

তবে উত্তরপ্রদেশ পুলিশের এই পদক্ষেপকে সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “জঙ্গলরাজ কিভাবে সাফ করতে হয় তা দেখাচ্ছে উত্তরপ্রদেশ।” বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, “এরাজ্যে যারা এই এনকাউন্টারের বিরোধিতা করছে, তারা শুধুমাত্র বিরোধীদের ওপরই গুলি চালাতে পারে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026