জি বাংলার পর্দায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে দাদাগিরি আনলিমিটেড। ৮’টা সিজন পার করে ৯’এ পা দিয়েছে এই রিয়্যালিটি শো। দাদাগিরির প্রতিটি এপিসোডে নিজেদের দাদাগিরির গল্প বলতে আসেন অনেকেই। থাকে খুদে থেকে তারকাদের সমাগম। একেবারে শুরুর সময় থেকে দাদাগিরি এগিয়ে চলেছে সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায়। দাদাগিরির প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। রবিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচতারকা দিদি। রিমঝিম মিত্র, জয়তী চক্রবর্তী, রশ্নি ভট্টাচার্য, দেবলীনা কুমার, অমৃতা ভট্টাচার্য, চৈতি ঘোষাল। নাচ-গানে-গল্পে, আড্ডায়, আবৃত্তিতে জমজমাট ছিল এদিনের এপিসোড।
এদিনের এপিসোডের শুরুতেই বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘আতরাঙ্গী রে’র হিট গান ‘চাকা চাক’এর সাথে নেচেছেন রিমঝিম মিত্র ও দেবলীনা কুমার। তাদের নাচ দিয়েই শুরু হয়েছে এদিনের এপিসোড। স্বয়ং দাদাও তাদের নাচের প্রশংসা করেছেন। নাচের পাশাপাশি বসেছিল গানের আসরও। তাদের নাচের পরেই জয়তী চক্রবর্তীর কণ্ঠে শোনা যায় ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি’। গায়িকার গান শুনে রীতিমত মুগ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলী নিজেও। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে এসেই দৃশ্যই শেয়ার করা হয়েছে নেটমাধ্যমের পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল। রইল সেই ভিডিও।
এই এপিসোডেই ফাঁস হয়েছে রশ্নির ঘুরে ঘুরে খাওয়ার বিষয়টা, এদিনই দাদা জায়েন্ট স্ক্রিনে দেখিয়েছেন দেবলীনার আগেকার ছবি আর তার বিয়ে করতে যাওয়ার কিছু দৃশ্য। দাদার অনুরোধেই অমৃতা শুনিয়েছেন একটি হিন্দি গান আর চৈতি ঘোষাল করেছেন আবৃত্তি, সব মিলিয়ে একেবারে জমজমাট ছিল এদিনের দাদাগিরির মঞ্চ। এপিসোড শেষে জিতে ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন অমৃতা ভট্টাচার্য। আগেও তিনি দাদাগিরির মঞ্চে এসে জিতে গিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…