বর্তমান পরিস্থিতিতে নতুন করে কাজ পাওয়া একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা ভেঙে গিয়েছে। এই অবস্থায় কাজ হারাচ্ছেন বহু মানুষ। নতুন করে নিজের মনের মত কাজ পাওয়া তো দূরের কথা, পুরনো কাজ টিকিয়ে রাখাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই অবস্থাতে নদীয়ার শিম্পি সাহা নিজের একটি ছোট্ট ফুচকার দোকান খুলে বসেছেন। ব্যবসা করার ইচ্ছা থেকেই নিজের স্বপ্নের দিকে একধাপ এগোলেন তিনি। এমএ পাস করার পরেও এই উদ্যোগ নিতে এতটুকুও থমকাননি তিনি।
কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা। তিনি এমএ পাস করেছেন। এমের পড়াশোনার পাশাপাশি চলছিল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রস্তুতি। কিন্তু নিজে থেকে কিছু করবেন সেই ইচ্ছা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন সকলেই। জানা গেছে ছোট থেকেই ব্যবসার দিকে ঝোঁক ছিল তার। মেয়ের এই সিদ্ধান্তে খুশি তার অভিভাবকেরাও।
কৃষ্ণনগরের বাসিন্দা শিম্পি সাহা গতবছরের ডিসেম্বর মাস থেকেই শুরু করেছেন নিজের এই ব্যবসা। শক্তিনগর থেকে দোগাছির রাস্তা ধরে এগোলে, কাঠালতলা শনি মন্দিরের ঠিক উল্টোদিকেই দেখা মিলবে শিম্পির। এখানে এসে নিজের দোকান সাজিয়ে বসে থাকে। শুরুতেই তিনি ভেবেছিলেন তার এই উদ্যোগকে অনেকেই সমর্থন করবেন না। শুরু করার পর পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও তার এই উদ্যোগকে সমর্থন জানান।
তার কাছে শুধুমাত্র চেনা পরিচিত নয়, অনেকেই আসেন ফুচকা খাওয়ার জন্য। পাড়ার লোকের বায়রেও অনেকে তার কাছে আসেন। স্কুলের মেয়েদের কাছ থেকে ভীষণভাবে সমর্থন পেয়েছেন তিনি। ব্যবসা এমন ভাবেই চলতে থাকলে ভবিষ্যতে একটি ক্যাফে খোলার ইচ্ছে আছে এই এমএ পাস ফুচকাওয়ালির। অবশ্য এমন ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের একাধিক ঘটনা শোনা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…