খেলা

আইপিএলে একটি দলের মালিক মুকেশ আম্বানি, কিন্তু পুরো আইপিএল কিনে নিল রতন টাটা

ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নামটা কোনোদিন শোনেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা যাবে। রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি সম্পদের নিরিখে গত কয়েকদশক ধরে ধনীতম মর্যাদা পেয়েছেন। যত দিন যাচ্ছে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েই যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাঁর বিলাসবহুল জীবনযাপনে রয়েছে রাজকীয়তার ছাপ। তিনি স্বপ্ননগরী মুম্বাইতে বিশাল প্রাসাদ “অ্যান্টিলিয়া” তে থাকেন যার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। তাঁর বাড়ি একটি সেভেন স্টার হোটেলের সমান। সবসময় ইন্টারনেটের দুনিয়াতে মুকেশ আম্বানির জীবনযাত্রা নিয়ে আলোচনা হয়েই থাকে।

বিলাসবহুল জীবনবাসনের পাশাপাশি মুকেশ আম্বানির যে একটি আইপিএল টিম আছে, তা সকলেই জানেন। আম্বানির স্ত্রী নীতা আম্বানির ব্যবস্থাপনায় এবং পরিচালনায় চলছে আইপিএল টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আম্বানির এই দল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার সেরার শিরোপা পেয়েছে। মালিক হিসেবে দলকে যথেষ্ট ভালোবাসেন আম্বানি। শত ব্যস্ততার মাঝেও টিমের খেলাতে সপরিবারে স্টেডিয়ামে উপস্থিত থাকেন আম্বানি পরিবার।

কিন্তু আম্বানির মত ওত ধনী না হলেও মনের দিক থেকে গোটা ভারতের মধ্যে বেশ স্বনামধন্য ব্যক্তি হলেন রতন টাটা। তিনি বৃহত্তম শিল্প সংস্থার সিইও। সম্প্রতি সকলকে চমকে দিয়ে পুরো আইপিএল কিনে নিয়েছেন তিনি। এবার থেকে তিনি আইপিএল খেলার কর্মকর্তা হবেন। নতুন বছরে ‘ভিভো আইপিএল’ এর নাম পরিবর্তন করে ‘টাটা আইপিএল’ রাখা হয়েছে। আইপিএলের মতো টুর্নামেন্ট যা গোটা বিশ্ব জুড়ে জনপ্রিয়, তা কিনে নেওয়া যে খুব একটা সহজ নয় তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, স্বনামধন্য ব্যক্তি রতন টাটার সংস্থা টাটা কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিসংখ্যানের বিচারে যদি কোনো সংস্থা সর্বাধিক মুনাফা করে থাকে, তাহলে সেটি হল রতন টাটার সংস্থা। পাশাপাশি বেশ বড় মনের মানুষ রতন টাটা। দেশের হিতে প্রতিনিয়ত তিনি কিছু না কিছু করেই চলেছেন। এবার তাঁর অ্যাচিভমেন্ট-এর তালিকায় যোগ হল আইপিএল কিনে নিয়ে তার নাম করা, ‘টাটা আইপিএল’।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026