বিনোদন

ভালো অভিনয়ের পাশাপাশি ভালো গান গাইতো সুশান্ত, দেখুন ভাইরাল ভিডিও

অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পেশায় অভিনেতা হলেও তার মূল আকর্ষণ ছিল মহাকাশে। পৃথিবীর গন্ডি পেরিয়ে সুদূর নক্ষত্র ও তারকাদের প্রতি বেশি উৎসাহ রাখতেন অভিনেতা। এই একই কারণে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে তিনি কিনেছিলেন একটুকরো জমি, এবং সেই জমি পর্যবেক্ষণের জন্য কিনেছিলেন অত্যাধুনিক বাইনোকুলার। এর পাশাপাশি বাইক চড়তেও ভীষণ পছন্দ করতেন অভিনেতা। বেশ কিছু বিলাসবহুল বাইকও শামিল রয়েছে সুশান্তের সম্পত্তির তালিকায়।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি খুব সুন্দর নাচতে পারতেন সুশান্ত, বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে তার অনবদ্য নাচ আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু অভিনেতার মধ্যে আরো একটি প্রতিভা লুকিয়ে ছিল যা দর্শকদের চোখ এড়িয়ে গেছে, তিনি খুব সুন্দর গজল গাইতে পারতেন। সুশান্তের এই দক্ষতার প্রমাণ পাওয়া গেল বর্তমানে ভাইরাল হওয়া একটি ভিডিওতে যেখানে মাইকে প্রায় মুখ লাগিয়ে গজল গাইছেন অভিনেতা।

এটি সম্ভবত কোনো একটি অনুষ্ঠানে গিয়ে গজল গেয়েছিলেন সুশান্ত। অভিনেতার মৃত্যুর পর এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার দেয়ালে। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু প্রাপ্য সম্মান পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেন বছর চৌত্রিশের এই প্রাণবন্ত অভিনেতা।

তার মুখে লেগে থাকত সদা হাসি। কিন্তু সেই হাসির পিছনেই লুকিয়েছিল অবসাদের কালোছায়া। ব্যক্তিগত জীবনে নানান সমস্যায় জড়িয়ে পরে সে সবের সঙ্গে আর লড়ে উঠতে পারছিলেন না তিনি, তাই হয়তো এভাবে অকালে এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী হলেন সুশান্ত। পুলিশি তদন্তে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির বহু তারকা এই ইস্যুতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। এখন দেখুন সুশান্তের মন ভালো করে দেওয়া অসাধারণ সেই গানের ভিডিও।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026