টেক বার্তা

এই পাঁচটি গাড়ির যে কোন একটি কিনলে পেট্রোল পাম্পের কথা ভুলে যাবেন আপনি, একবার টাকা বিনিয়োগ করলেই হয়ে যান টেনশন ফ্রি – ELECTRIC CAR

আজকালকার দিনে ভবিষ্যতের কথা মাথায় রেখে সবাই ইলেকট্রিক গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন। এখন যখন পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের ফলে মানুষের পকেটে বোঝা বাড়ছে, তাই এখন ইলেকট্রিক গাড়ির দিকে সবাই ঝুকতে শুরু করেছেন। বিশেষ বিষয়টি হল, খুব কম দামের মধ্যে আপনি এই সমস্ত গাড়ি পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এরকম পাঁচটি ইলেকট্রিক গাড়ির ব্যাপারে যেগুলি আপনি খুব সস্তায় পেয়ে যেতে পারেন।

১. MG Comet Ev

ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানি এমজি মোটরস তাদের সব থেকে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করে দিয়েছে ভারতীয় বাজারে। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে কমেট ইলেকট্রিক ভেহিকেল। কোম্পানি এই গাড়িতে ১৭.৩ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার ব্যাটারি প্রদান করে। এটি একটি ছোট বৈদ্যুতিক গাড়ি যেখানে আপনারা চার জনে বসতে পারবেন। একবার সম্পূর্ণ চার্জ করা হলে এই গাড়িটি ২৩০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এই গাড়িতে একটি সিঙ্গেল মোটর রয়েছে যা ৪২ বিএইচপি শক্তি প্রদান করতে পারে এবং ১১০ নিউটন মিটার টর্ক প্রদান করতে পারে। এর প্রারম্ভিক মূল্য ৭.৯৮ লক্ষ টাকা।

২. CITROEN EC3

CITROEN কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়ি এটি। এই ব্র্যান্ড আদতে একটি ফরাসি ব্র্যান্ড। এই কোম্পানির এই নতুন ইলেকট্রিক গাড়িটির দাম ১১.৫০ লক্ষ টাকা থেকে শুরু হয়। সরাসরি টাটা কোম্পানির টিয়াগো ইলেকট্রিক সাইকেল এর সাথে প্রতিযোগিতা করে এই গাড়িটি। এই বৈদ্যুতিক গাড়ির পাওয়ার ট্রেন ৫৬ বিএইচপি শক্তি এবং ১৪৩ নিউটন মিটার টক জেনারেট করে।

৩. TIGOR EV

টাটা কোম্পানির সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল টিগর আপনাকে ২৬ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার ব্যাটারি প্যাক প্রদান করে থাকে। এই গাড়িটি সম্পূর্ণ চার্জ হলে ৩১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে থাকে। এই বৈদ্যুতিক মোটর ৭৪ বি এইচ পি শক্তি এবং ১৭০ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই গাড়িটির দাম শুরু হয় ১২.৪৯ লক্ষ টাকা থেকে।

৪. NEXON EV

টাটা মোটরসের সব থেকে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি হল নেক্সন। এটি হলো দেশের সবথেকে বেশি বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ি। এই গাড়িটির দাম ১৪.৪৯ লক্ষ থেকে শুরু হয়ে ১৭.১৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই গাড়িতে আপনারা ৩০.২ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার একটি ব্যাটারি পেতে পারেন যা ৩২৫ কিলোমিটার রেঞ্জ আপনাকে দেবে।

৫. TIAGO EV

টাটা মোটরস কোম্পানি সব থেকে সস্তা বৈদ্যুতিক গাড়ি এটি। এই গাড়িটির দাম শুরু হয় মাত্র ৮.৬৯ লক্ষ টাকা থেকে। এই গাড়িতে আপনি দুটি ব্যাটারী প্যাক পেয়ে যাবেন, যথাক্রমে ১৯.২ কিলোওয়াট ঘন্টা এবং ২৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার। এই গাড়িতে আপনারা ২৫০ কিলোমিটার এবং ৩১৫ কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026