দেশে অর্ধেকেরও বেশি মানুষ ট্রেনের মাধ্যমেই যাতায়াত করে থাকেন। রেলের যাত্রীরা যাত্রার সময় বেশ অনেক কিছু দিকে নজর রাখেন। এ বিষয়ে জানার কৌতূহল শেষ হয় না। এমন পরিস্থিতিতে আপনি কি কখনো লক্ষ্য করেছেন রেল পথের ধারে প্রতি তিন থেকে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর একটি করে আলমারির মতো বাক্স রাখা থাকে। এই বক্স স্থাপনের পিছনে একটা বড় কারণ কিন্তু রয়েছে যা জেনে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এই বাক্সের ব্যাপারে বিস্তারিত।
প্রথমেই বলে রাখি রেলওয়ে ট্র্যাকের পাশের এই বাক্সগুলিকে বলা হয় এক্সেল কাউন্টার বক্স। আপনি প্রতি তিন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে এই বিশেষ বাক্স দেখতে পাবেন। আসলে রেল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এগুলি ইন্সটল করা হয়ে থাকে। এই সাধারণ চেহারার এক্সেল কাউন্টার বক্সে একটি বিশেষ সেন্সর ইন্সটল করা রয়েছে যার প্রধান কাজ হল ট্রেনের কোচে লাগানো চাকার গণনা করা। আপনি এর নাম থেকে অনুমান করতে পারেন এর প্রধান কাজ হল ট্রেনের অ্যাক্সিস গণনা করা। এই বক্স বসানোর মূল উদ্দেশ্য ট্রেনে কতগুলি চাকা রয়েছে তা খুঁজে বের করা।
এই এক্সেল কাউন্টার বক্স সামনে দিয়ে যাবার ট্রেনের বগিতে লাগানো এক্সেল গণনা করে এবং পরবর্তী এক্সেল কাউন্টার বক্সে তার বিবরণ পাঠায় এবং এই ক্রমে এভাবে চলতে থাকে। যদি পূর্ববর্তী গণনার তুলনায় চাকার সংখ্যা কমে যায় তাহলে বাক্সটি অবিলম্বে একটি লাল সংকেত দেয় এবং এই লাল সংকেতের সাহায্যে বড় ধরনের দুর্ঘটনা সময় মত নিয়ন্ত্রণ করা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…