টেক বার্তা

Best Mobile: ২০২৪ সালে সেপ্টেম্বর মাসের সেরা ক্যামেরা ফোন কোনটি? দেখে নিন তালিকা

আধুনিক যুগে স্মার্টফোন প্রত্যেক পরিবারের অংশ হয়ে উঠেছে। প্রত্যেক মানুষের হাতে শোভা পাচ্ছে একাধিক স্মার্টফোন। তবে অন্যান্য স্মার্টফোনের তুলনায় ক্যামেরা স্মার্টফোনগুলি দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষের। মূলত, সোশ্যাল মিডিয়ায় নিজের আকর্ষণীয় ছবি কিংবা সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করার উদ্দেশ্যে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরা বাজারের সেরা ক্যামেরাযুক্ত ফোন কেনার দিকে দৃষ্টি দিচ্ছে। তবে ভারতের বাজারে চলতি মাসে সেরা ক্যামেরাযুক্ত ফোন কোনটি? চলুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক তালিকা-

১. Vivo X100 Pro: এমনিতেই বাজারের সেরা ক্যামেরাযুক্ত ফোন নির্মাণের ক্ষেত্রে সুনাম অর্জন করেছে vivo। তাই এই তালিকার শীর্ষে নাম রয়েছে এই স্মার্টফোন নির্মাণকারী সংস্থার। সম্প্রতি ভারতের বাজারে Vivo X100 Pro নামের স্মার্ট ফোন লঞ্চ করেছে সংস্থাটি। যেটি 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে সহ একটি 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ করা হয়েছে। ফলে বাজারের সেরা ক্যামেরাযুক্ত ফোনের তালিকায় সহজেই স্থান পেয়েছে এই স্মার্টফোনটি।

২. iPhone 16 Pro: সবেমাত্র ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে iPhone 16 Pro। যা ইতিমধ্যে এর অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং দুর্দান্ত ক্যামেরার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করেছেন সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা 120FPS ফ্রেম হারে 4K ভিডিও শ্যুট করতে সক্ষম। ফলে ভিডিও শ্যুট কিংবা ছবি তোলার ক্ষেত্রে গ্রাহকদের প্রথম পছন্দের তালিকায় জায়গা পাচ্ছে দুর্দান্ত এই স্মার্টফোনটি।

৩. Samsung Galaxy S24 Ultra: 200MP ক্যামেরা সেন্সর যুক্ত করে এমনিতেই সংবাদ শিরোনামে রয়েছে Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনটি। তাছাড়া 12MP অ্যাঙ্গেল ক্যামেরা সহ ছবি কিংবা ভিডিও তৈরি ক্ষেত্রে AI সংযুক্ত করুন করা হয়েছে এই স্মার্টফোনে। ফলে চলতি মাসে এই স্মার্টফোন আপনার জন্য সেরা স্মার্টফোনে পরিণত হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026