ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Best fixed deposit rates: এই পাঁচটি ব্যাংকে ফিক্স ডিপোজিট করলে সেরা সুদ পাবেন আপনি, জেনে নিন বিস্তারিত এখনই

ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত এই মুহূর্তে ভারতের সিংহভাগ মানুষের বিনিয়োগের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই কারণে বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট রেট কমবেশি করতে চলেছে। যদি আপনারাএই ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কিন্তু এই ব্যাপারে আপডেট থাকতে হবে। আর সেই কারণেই আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হল ভারতের সেরা কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট। সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। এই ব্যাংকে সর্বাধিক ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে।

১. বন্ধন ব্যাংক : বেসরকারি ব্যাংকের মধ্যে এখন বন্ধন ব্যাংক এর নাম সবার মুখে ঘুরছে। কেন? এই ব্যাংকটি তাদের মেয়াদী আমানতের উপরে ৮.৫% সুদ অফার করছে সাধারণ মানুষকে। ৬০০ দিনের মেয়াদে সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৮% সুদ পেয়ে যাবেন এবং সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৮.৫ শতাংশ সুদ।

২. ইয়েস ব্যাংক : এটি একটি বেসরকারি ব্যাংক যেখানে ৩৫ মাসের স্থায়ী আমানতের উপরে সাধারণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন ৮.২৫ শতাংশ হারে সুদ।

৩. অ্যাক্সিস ব্যাঙ্ক : ২৪ মাস থেকে ৩০ মাসের কম সময়ের বিনিয়োগে ৭.২৬ শতাংশ ইন্টারেস্ট রেট আপনি পেয়ে যাবেন এই ব্যাংকের বিনিয়োগ। সিনিয়র সিটিজেনরা এই একই মেয়েদের ক্ষেত্রে পেয়ে যাবেন ৮.০১ শতাংশ সুদ।

৪. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ব্যাংকিং নিয়ে আলোচনা হবে আর দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম আসবে না তা হয়! ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৪০০দিনের মেয়াদী আমানতের ক্ষেত্রে এখন আপনারা ৭.১% হারে সুদ পেয়ে যাচ্ছেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৬ শতাংশ।

৫. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক : ৬৬৬ দিনের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন আপনারা এই ব্যাংকে বিনিয়োগ করলে। অন্যদিকে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সুদের হার ৭.৭৫ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026