নিউজ

Weather update: আগামী সপ্তাহে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা, কোন কোন রাজ্যে পড়বে প্রভাব?

জেলায় জেলায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তবে তারই মাঝে এবার কারবৈশাখের পূর্বাভাস দিয়ে দিলো হাওয়া অফিস। আগামী সপ্তাহে বাংলায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ভিজতে পারে মূলত কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১.৮ ডিগ্রী সেলসিয়াস। অন্যদিকে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮০ শতাংশ। জলীয় বাষ্প খুব কম থাকায় শুষ্ক ভাব বিরাজ করেছে আবহাওয়ায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি গভীর অক্ষরেখা বিরাজ করছে যার ফলে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল আসতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে এবং হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে একটি ঝঞ্ঝা উপস্থিত হতে পারে দক্ষিণবঙ্গে। ফলে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি নাগাদ বাংলায় কালবৈশাখীর দেখা মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। বৃষ্টি হবে মূলত কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

১৫ মার্চ বুধবার থেকে আবহাওয়া বদল হতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও ১৬ এবং ১৭ মার্চ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আরো একবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ১৩ এবং ১৪ মার্চ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং জেলায়। বুধবার ১৫ ই মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় ঝড়ো হাওয়া বয়েছিল এবং তারই সাথে বৃষ্টি হয়েছে আসানসোলে।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026