খুব শীঘ্রই শেষ হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষ। এই অর্থবর্ষ অনেকের জন্যই ভালো গিয়েছে। আবার অনেকের কাছে এই বছরটা খুব একটা ভালো না।তবে যাই হোক, এবছরের ইয়ারএণ্ড আসছে। তাই খুব শীঘ্রই আপনাকে কয়েকটি কাজ সেরে ফেলতে হবে, না হলে আপনাকে কিন্তু পড়তে হবে সমস্যায়। আপনি যদি এখনও পর্যন্ত অর্থ সংক্রান্ত এই কাজগুলি না করে থাকেন, তবে সেই কাজগুলি সময়মতো শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটি সময়মত না করেন, তাহলে আপনার বিশাল ক্ষতি হতে পারে এবং আপনি হয়তো অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন না। চলুন পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপনি যদি PAN এবং Aadhaar লিঙ্ক না করে থাকেন তাহলে নিজের PAN ও Aadhaar খুব শীঘ্রই লিঙ্ক করে ফেলুন। এই কাজের সর্বাধিক সময়সীমা ৩১ শে মার্চ। তাই ৩১শে মার্চের আগেই এটি করে ফেলুন। আপনি যদি এই কাজটি না করেন, তাহলে ১ এপ্রিল থেকে আপনার প্যানকার্ড আর কোনো কাজে আসবে না। আপনি এই কার্ডকে আর পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে সক্ষম হবেন না। সঙ্গেই, আপনাকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হবে।
পিএম ভায়া বন্দনা যোজনায় বিনিয়োগের শেষ সুযোগ
এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ ৩১শে মার্চ। আপনি এর আগেই পারলে এই স্কিমে বিনিয়োগ করুন। সরকার এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেমন কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। সেজন্য আপনি শুধুমাত্র সর্বাধিক মার্চ মাস পর্যন্তই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
এছাড়াও, ট্যাক্স বাঁচাতে ৩১ মার্চের আগে আপনি PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ELSS স্কিমে বিনিয়োগ করতে পারেন। এটা না করলে ট্যাক্স সেভ করার সুযোগ আর আপনি পাবেন না। তাই কর ছাড়ের সুবিধা নিতে হলে তাড়াতাড়ি বিনিয়োগ করুন।
ITR ফাইল করার শেষ তারিখ
আপনি যদি ITR ফাইল করেন, তাহলে আপনাকে ৩১শে মার্চের আগে ITR ফাইল করতে হবে। অন্যথায় আপনাকে জরিমানা দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…