টেক বার্তা

Alto এবং WagonR এর থেকে বেশি মাইলেজ দিচ্ছে এই গাড়ি, চলবে ৩৫কিমি পর্যন্ত, দামও কম

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। আর এই কোম্পানির রয়েছে সিএনজি গাড়ির সবচেয়ে বড় পোর্টফলিও। কোম্পানির অল্টো ওয়াগণার থেকে শুরু করে গ্র্যান্ড ভিটারা অব্দি সমস্ত গাড়িতে পাওয়া যায় ফ্যাক্টরি ফিট করা সিএনজি কিট। কোম্পানির সবচেয়ে বেশি সিএনজি গাড়ি হিসেবে বিক্রি হয় Alto বা WagonR। কিন্তু আপনি কি জানেন কোম্পানীর কোন সিএনজি গাড়ি সবচেয়ে বেশি মাইলেজ দেয়? জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি Maruti Suzuki কোম্পানির সেলেরিও সিএনজি গাড়িটি সবচেয়ে বেশি মাইলেজ দেয়। আপনি যদি একটি সিএনজি গাড়ি কেনার কথা ভেবে দেখেন তাহলে সেলেরিও আপনার জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। গত বছরের একদম শুরুর দিকেই মারুতি সুজুকির এই সেলেরিওর সিএনজি সংস্করণ লঞ্চ হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন যে এই গাড়িটি ৩৫.৬০ kmpl এর মাইলেজ দেয়। তুলনার জন্য জানিয়ে রাখি মারুতি alto সিএনজি ৩১.৫৯ kmpl এবং ওয়াগনার সিএনজি ৩২.৫২ kmpl এর মাইলেজ দেয়। সুতরাং মাইলেজের দিকে বলতে গেলে কোম্পানির এই সেলেরিও গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় অনেক ভালো এবং আপনি যদি এমন একটি গাড়ি কিনতে চান তাহলে এটি আপনার বেস্ট বিকল্প হতে পারে।

এবার আসা যাক দামের কথায়। maruti suzuki এর এই সেলেরিও সিএনজি সংস্করণ এর দাম মাত্র ৬.৭৪ লাখ টাকা। এই গাড়িটি যদি আপনি পেট্রোল ভেরিয়েন্টটা কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৫.৩৭ লাখ টাকা। আর এই Celerio গাড়ির টপ ভেরিয়েন্ট এর দাম ৭.১৪ লাখ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য এই গাড়ির পেট্রোল ভেরিয়েন্টও ব্যাপক মাইলেজ দেয়। এটি প্রতি লিটারে প্রায় ২৫ কিমি চলে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026