ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: সাওয়ান মাসে এই স্টেশনে মিলবে একেবারে বিশুদ্ধ নিরামিষ খাবার, শুরু হলো এই বিশেষ পদ্ধতি

জুলাই মাসের ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে সাওয়ান মাস। আর এই সময়কালটা মোটামুটি দুই মাস মত চলবে। উত্তর ভারতে এই সময়টাকে খুবই ভালো সময় হিসেবে বিচার করা হয়। ভাগলপুর রেল স্টেশনে এই মুহূর্তে এই নিয়ে প্রস্তুতি চলছে। এখানকার ফুড প্লাজাতে এখন শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। ঘোষণা করা হয়েছে ভাগলপুর জেলায় শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে। এই সময়ের মধ্যে কোন আমিষ খাবার পাওয়া যাবে না। আবার ৩১ আগস্ট এর পর থেকে সবকিছু ঠিকঠাক হবে।

ফুড প্লাজার ম্যানেজার পঙ্কজ কুমার জানিয়েছেন এই দুই মাস পেঁয়াজ রসুন ছাড়া খাবার পরিবেশন করা হবে এবং নিরামিষ থালায় ফল দেওয়া হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হবে এই মাসে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সাওয়ান মাসটি চন্দ্র ক্যালেন্ডারের পঞ্চম মাস এবং বছরের অন্যতম পবিত্র একটি মাস। এই কারণে এই মুহূর্তে ফুড প্লাজাতে চলবে একেবারে বিশুদ্ধ নিরামিষ থালি।

এই থালিতে আপনারা পাবেন পনিরের সবজি, সাধারণ মৌসুমী সবজি, ভাত রুটি এবং সাধারণ ডাল এবং স্যালাড। এই সমস্ত আইটেম এক প্লেটে আপনি পাবেন মাত্র ১১০ টাকায়। আর যারা ফল খেতে চাইছেন তাদের জন্য একটা আলাদা বন্দোবস্ত করা হয়েছে। হোটেলের কর্মচারী থেকে অনলাইন অর্ডার করা যেতে পারে এবং পাশাপাশি যাত্রীদের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ফুড প্লাজা থেকে আপনি অনলাইনে অর্ডারের জন্য 9304293012 নম্বরে ফোন করতে পারেন। স্টলের কর্মচারীদের পরিছন্নতার বিষয়ে যথেষ্ট নজর দেওয়া হবে বলে জানিয়েছেন আইআরসিটিসি আধিকারিক।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026