বর্তমানের কর্মব্যস্ত জীবনে মানুষের হাতে সময় খুব কম। এক্ষেত্রে নিজের যত্ন নেওয়া সবসময় সম্ভব হয় না সাধারণের পক্ষে। আর এর মাঝেই ত্বকের হাজারটা সমস্যা নিয়ে চলতে হয় অনেককেই। তার মূল কারণ অনিয়ন্ত্রিত – অনিয়মিত জীবনযাপন ও দূষণ। যার কারণবশত বয়সের আগেই বয়সের ছাপ পড়তে পারে চোখে-মুখে। তবে যদি নারকেল তেল দিয়ে ত্বক মালিশ করা হয়, তাহলে এই সমস্যা দূর হবে অনেকটাই। জানুন বিস্তারিত।
১) ত্বক টানটান রাখতে- একটি পাত্রে অল্পপরিমানে নারকেল তেল নিয়ে সেটি দিয়ে যদি ত্বক মালিশ করা হয় তাহলে, তা বয়সের আগে ত্বককে বুড়িয়ে যেতে দেয় না। পাশাপাশি নারকেল তেল দিয়ে মালিশ বা ম্যাসাজ চামড়াকে টানটান রখতেও সহায়তা করে।
২) আদ্রতা ফিরিয়ে আনে- শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতেও নারকেল তেল কার্যকরী। বিশেষ করে শীতকালে নিয়ম করে যদি মুখের পাশাপাশি হাতে পায় ও নারকেল তেল মালিশ করা হয় তাহলে, তা ত্বকের স্বাভাবিক আর্দ্রতাকে বজায় রাখতে ভীষণভাবে সহায়তা করে।
৩) দাগ ও ব্রণর সমস্যা মেটায়- নারকেল তেল ত্বকের দীর্ঘস্থায়ী একাধিক দাগ মেটাতেও ভীষণভাবে সহায়ক। পাশাপাশি তেল মালিশ ব্রণর সমস্যা থেকেও অনেকটাই রেহাই দেয়। সপ্তাহে বেশ কয়েকবার ত্বকের উপর যদি নারকেল তেল প্রয়োগ করা যায় তাহলেই তফাৎ চোখে পড়বে নিজেরই।
উল্লেখ্য, এই সমস্যাগুলি ছাড়াও ত্বকের একাধিক জটিল সমস্যা সমাধানে কার্যকরী নারকেল তেল। ত্বক মসৃণ ও কোমল রাখতেও সহায়তা করে এটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…