মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চিত হতে থাকেন রাখি সাওয়ান্ত। নেটমাধ্যমের বিতর্কিত কুইন বলা হয় তাকে। তাকে নিয়ে কোনো না কোনো কারণে বিতর্ক চলতেই থাকে। আর তিনিও মিডিয়ার চর্চায় থাকতে বেশ পছন্দই করেন। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন! অবশ্য এই প্রসঙ্গে এবার নীরবতা ভেঙেছেন অভিনেত্রী নিজেই।
কয়েকদিন ধরেই আদিল খান দুরানীর সাথে তার বিয়ে নিয়ে একাধিক খবরের দেখা মিলছিল মিডিয়ার পাতায়। এখনকি অভিনেত্রীর ইসলাম ধর্ম গ্রহণ করার কথাও এসেছে প্রকাশ্যে। ইতিমধ্যেই নামও পরিবর্তন করে ফেলেছেন অভিনেত্রী। রাখি সাওয়ান্ত থেকে হয়েছেন ফাতিমা দুরানী।
গত সাতমাস ধরে অভিনেত্রীর সাথে নিজের বিয়ের কথা কোনমতেই স্বীকার করছিলেন না আদিল। অবশ্য অভিনেত্রী ও সকলের চাপে পড়ে এই বিয়ে অবশেষে স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি শোনা যায়, সালমান খানও এই প্রসঙ্গে ফোন করে কথা বলেছিলেন আদিলের সাথে। তবে সম্প্রতি মিডিয়ার সামনে আদিলের সাথে উপস্থিত ছিলেন রাখিও। মিডিয়ার সামনেই এবার নিজেদের বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন আদিল। অবশ্য সেই ঝলক এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর মা হওয়ার কথা প্রকাশ্যে উঠে এসেছিল। অবশ্য সেই প্রসঙ্গে খোলসা করে কিছুই বলেননি অভিনেত্রী। তিনি শুধু এই মুহূর্তে এই প্রসঙ্গে বিশেষ কথা বলতে চান না বলেই জানিয়েছিলেন। তবে এর মাঝেই বুধবার তার গর্ভপাতের খবর ছড়িয়ে পড়েছিল গোটা মিডিয়ার পাতায়। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্টের মাধ্যমে আদিল নিজে জানিয়েছেন, এটি পুরোপুরি গুজব। পাশাপাশি আদিল নিজের পোষ্টের মাধ্যমে সকলকে বিনা কারণে গুজব না ছড়ানোরওই অনুরোধ জানিয়েছেন। আপাতত সব মিলিয়ে বলাই বাহুল্য, মিডিয়ার পাতায় এই মুহূর্তে আদিল ও রাখি রয়েছেন তুমুল চর্চায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…