টেক বার্তা

২৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে মারুতির এই জনপ্রিয় গাড়ি, দাম মাত্র ৬.৫ লাখ টাকা থেকে শুরু – MARUTI SUZUKI

জানলে অবাক হবেন, ভারতীয় কোম্পানী মারুতি সুজুকি গাড়ি বিক্রির দিক থেকে একটি দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছে। একটি মডেলের গাড়ি ২৫ লাখ ইউনিট বিক্রি করে বিস্ময়কর এই রেকর্ড গড়েছে মারুতি। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি মারুতির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, Maruti Suzuki Dezire লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত ২৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ২০০৮ সালে প্রথমবার ভারতের বাজারে লঞ্চ করা হয় Maruti Suzuki Dezire। আর লঞ্চের পর থেকে বিক্রির দিক থেকে একের পর এক ভাঙছে এই ধাসু গাড়িটি।

২০০৮ সালে ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত সর্বমোট ৫ লাখ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। এরপর ২০১৪-১৬ অর্থ বছরে Maruti Suzuki Dezire আরও ৫ লাখ ইউনিট বিক্রি হয়। যা ২০২০ সালের মধ্যে ২০ লাখ ইউনিটে গিয়ে পৌঁছে। এখানেই শেষ নয়, বিগত তিন বছরে প্রায় ৫ লাখের বেশি মানুষ ক্রয় করেছে Maruti Suzuki Dezire। যার ফলশ্রুতিতে বিগত ১৫ বছরে ২৫ লাখ ইউনিট গাড়ি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে Maruti Suzuki Dezire।

এই নিবন্ধে যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে এতে ১.২ লিটারের পেট্রোল এবং CNG ইঞ্জিন বিকল্প দেখা যায়। যা পাঁচটি শক্তিশালী গিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি দুর্দান্ত এই গাড়ির মাইলেজের কথা বলি, তবে Dezire-এর পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 22.41 kmpl পর্যন্ত হয়, যেখানে CNG ভেরিয়েন্টের মাইলেজ 31.12 km/kg পর্যন্ত হয়। যদি বাজারের সেরা এই গাড়িটির দামের কথা বলি, তবে Maruti Suzuki Dezire গাড়ির বিক্রয় মূল্য ৬.৫ লাখ টাকা থেকে শুরু হয় ৯.৪ লাখ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ আপনি চাইলে অত্যন্ত লো বাজেটে বাজারের সেরা এই গাড়িটি ক্রয় করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026