নিউজ

ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও চিন্তা নেই, পেমেন্ট করতে পারবেন UPI-এর মাধ্যমে, জানুন কীভাবে – UPI PAYMENT

আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আপনি যদি একজন UPI ব্যবহারকারী হন তবে এই খবরটি আপনাকে খুশি করবে। এবার থেকে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স থাকে, তাহলেও আপনি পেমেন্ট করতে পারবেন UPI ব্যবহারের মাধ্যমে। এও কি হয়! আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এখন UPI ব্যবহারকারীদের জন্য ক্রেডিট লাইন পরিষেবা দেওয়ার অনুমোদন দিয়েছে। এখন আপনার ব্যাঙ্কে শূন্য ব্যালেন্স থাকলেও আপনি অর্থপ্রদান করতে পারবেন।

RBI ব্যাঙ্কগুলিকে UPI-তে ‘পে লেটার’ পরিষেবা যোগ করার অনুমোদন দিয়েছে। কিছু ব্যাঙ্ক ব্যবহারকারীদের তাদের পূর্ব-অনুমোদিত ক্রেডিট সীমা দিয়ে অর্থপ্রদান করতে সাহায্য করার জন্য ‘পে লেটার’ বিকল্প চালু করেছে। এতে ব্যবহারকারীর খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সে পেমেন্ট করতে পারবেন। কি করে UPI এই পে লেটার সিস্টেমে কাজ করবে? জানতে চাইলে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

প্রথমত, ব্যাংকগুলিকে ক্রেডিট লাইনের জন্য গ্রাহকের কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং তারপরে ক্রেডিট সীমা নির্ধারণ করা হবে। ব্যবহারকারীরা তাদের UPI অ্যাপে ‘পে লেটার’ বিকল্পটি সক্রিয় করতে পারেন। অর্থপ্রদান করার পরে, ব্যাঙ্ক আপনাকে এটি পরিশোধ করার জন্য সময় দেয় এবং এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। আপনাদের জানিয়ে রাখি, HDFC এবং ICICI ব্যাঙ্কগুলি UPI Now Pay Later পরিষেবা চালু করেছে৷ উভয় ব্যাঙ্কই অ্যাকাউন্টধারীর যোগ্যতার উপর নির্ভর করে সর্বোচ্চ ৫০,০০০ টাকার ক্রেডিট সীমা রেখেছে। RBI অন্যান্য সমস্ত ব্যাঙ্ককে UPI-এর সাথে এই সুবিধা যুক্ত করতে আদেশ দিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026