বিনোদন

নায়িকার অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে, সম্পর্কে ফাটল নুসরত-মিমির

টলিপাড়ার অন্দরে এখন একটাই কথা অভিনেত্রী তথা সাংসদ মা হতে চলেছেন নুসরত জাহান। তবে সত্যি নাকি নিছকই জল্পনা তা নিয়ে গুঞ্জন বেড়েই সোশ্যাল মিডিয়ায়। আর যদি সত্যিই অভিনেত্রী প্রেগন্যান্ট হন তাহলে এই বাচ্চার বাবা কে। এরপরই নিখিল নিজেদের বিচ্ছেদের কথা জানান। তিনি স্বীকার করেন এই সন্তান তাঁর নয়। একদিকে নুসরতের ভাঙছে ঘর, অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেম, তার উপর অন্তঃসত্ত্বার গুঞ্জন। পেজ থ্রি শিরোনামে টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের এই প্রেমপর্ব সংসার ভাঙন, অঅন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যে ফের চর্চায় উঠে এসেছেন নুসরতের বেস্ট ফ্রেন্ড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।

টলিউডের এদের দুজনের নাম বোনুয়া। সাধারণত টলি ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় যখন অন্য অভিনেত্রীরা একে অপরের শত্রু হয়ে ওঠেন তখন এরা নিজেদের সম্পর্কের দৃষ্টান্ত রেখেছিলেন। নুসরত-মিমি অন্যদের থেকে অন্যরকম সম্পর্ক বজায় রাখতেন । একসঙ্গে সময় কাটানো, পার্টি, হ্যাং আউট, ভোটের প্রচার, একসাথে শপথ গ্রহণ সবেতেই তাঁরা ছিলেন হাত ধরাধরি করে । কিন্তু হঠাৎই সেই সম্পর্কে যেন ফাটল নজরে পড়ছে । শোনা যাচ্ছে যশের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার পর থেকেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব বেড়েছে । অভিনেতা সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে শুরু হয় ফের আরো এক জল্পনা। কিন্তু হঠাৎ দুই বান্ধবীর হল কি?

সম্প্রতি বিধানসভা ভোট মিটতেই নুসরত আর যশের সম্পর্কের গভীরতা এখন সকলের কাছেই প্রকাশ্যে। ফ্যানেরা ভালোবেসে নাম দিয়েছেন যশরত। এদের ঘনিষ্ঠতা কারও চোখ এড়ায়নি । এমনকি যশ-নুসরত নিজেরাও এক প্রকার নিজেদের সম্পর্কের কথা স্বীকারই করে নিয়েছেন। তবে যশ, নুসরতের ইনস্টা স্টোরিতে উঁকি মারলে দেখা যাচ্ছে যশের জন্য মিমিকে এখন না পসন্দ নুসরতের। সম্প্রতি যশ শেয়ার করেছিলেন মিমি ও তাঁর অভিনীত’মন জানে না’ সিনেমার জনপ্রিয় গান ‘কেন যে তোকে পাহারা পাহারা দিল মন’-এর একটি ক্লিপ । কিছুক্ষণের মধ্যেই এর পাল্টা উত্তর দেন নুসরত। দেবের সঙ্গে তাঁর অভিনীত ‘খোকাবাবু ৪২০’ সিনেমার একটি ছবির দৃশ্য শেয়ার করেন যেখানে নুসরত ফোনে দেবকে বলছেন, ‘আমার বন্ধুকে পেয়ে আমাকে ভুলে গেছো দেখছি, তুমি চলে যাওয়ার পর না আমার আর কিছু ভাল লাগছে না, খুব একা ফিল করছি।’ এই ভিডিয়োতে লেখা উঠে আসে ‘মিস ইউ’।

নায়িকার এই ইনস্টা স্টোরি কি আসলে যশ’কে উদ্দেশ্য করেই লেখা? নেটিজেনরা তাই মন্স করছেন। এর পরের স্টোরিতে একজন নেক্সট ডোর গার্লকে বলতে শোনা যায়- ‘একটু দেরি করে হলেও যখন আপনি বুঝতে শুরু করেন যে আপনার বন্ধু আপনার সঙ্গে নেই, আপনার উত্থানে কোনও সাহায্য না করে বরং শক্তি কমিয়ে দিতে পিছ পা হবেন না তিনি, সেই বন্ধুর কথা দুবার না ভেবেই সম্পর্ক শেষ করে দেওয়া উচিৎ। কারণ তাঁদের জীবনে রাখলে আপনিই মানসিক ভাবে দুর্বল হবেন। কিন্তু মন ভাল রাখাই নিজের জন্য প্রধান হওয়া উচিৎ।’ এই কথাও মিমি উদ্দেশ্য করে। এখনো পর্যন্ত মিমি নুসরতের অন্তঃসত্ত্বা আর নিখিল আর নুসরতের সম্পর্কের তরজা নিয়ে কোনো কথাই বলেননি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026