ভাইরাল & ভিডিও

লকডাউনে কলকাতার ফাঁকা রাস্তায় অসাধারণ বেহালা বাজালেন বৃদ্ধ শিল্পী, কুর্নিশ নেট দুনিয়ার

করোনা ভাইরাসের কোপে জর্জরিত গোটা দেশ। কলকাতাও এই ভাইরাসের থেকে বাদ যায়নি। কলকাতায়ও একই ভাবে চলছে লাগাতার লকডাউন, বলতে গেলে কার্যত লকডাউন। এর মধ্যেও কিছু মানুষ এমন আছেন যারা এই কঠিন সময়ে মানুষের মন জয় করে নেন তাদের সুপ্ত প্রতিভার মাধ্যমে। তারা হয়ত খুবই সাধারণ মানুষ। কিন্তু তাদের অসাধারণ প্রতিভার বহিঃপ্রকাশ আমাদের অনেককেই মুগ্ধ করে এবং আমাদের অনুপ্রাণিত করে, এই বিশ্বাস জানিয়ে, যদি এনারা করতে পারেন তাহলে আমরা কেনো না? সেরকমই এক অসাধারণ প্রতিভাবান অথচ অপরিচিত একজন শিল্পীর ব্যাপারে কথা বলব।

যারা এই মুহূর্তে নেট দুনিয়ায় ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই একটি ভিডিও দেখেছেন যেখানে একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে দাড়িয়ে তার বেহালা বাজিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। এই ব্যক্তির নাম ভগবান মালি এবং ইনি বর্তমানে কলকাতার গিরিশ পার্ক এর বাসিন্দা। তাকে কলকাতার একাধিক জায়গায় তার বেহালা বাজিয়ে সকলকে আনন্দ দিতে দেখা যায়। তবে এবারে কলকাতার এই অসামান্য শিল্পী সোশাল মিডিয়ায় ভাইরাল হলেন। এতদিনে হয়ত বিশ্বস্তরে কেউ তার প্রতিভার কদর করবে। কলকাতা নিবাসী ফেসবুক ব্যবহারকারী অনিন্দিতা ঘোষ তার বেহালা বাজানোর ভিডিও ক্যাপচার করে সোশাল মিডিয়ায় আপলোড করা মাত্রই এই বৃদ্ধ শিল্পীটি হয়ে গেলেন ভাইরাল।

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এলাকা বিডন স্ট্রিটের রাস্তায় দাড়িয়ে এই মানুষটিকে বেহালা বাজাতে দেখা যাচ্ছে। একটি বন্ধ দোকানের সামনে দাড়িয়ে আছেন তিনি তার বেহালা কাধে নিয়ে। ২ জুন এই ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়েছে এবং মাত্র ৭ দিনের মধ্যেই এই ভিডিও ৯,২০০ জন শেয়ার করে ফেলেছেন এবং ৮,৮০০ জন ভিডিওতে রিয়্যাক্ট করেছেন। এই বৃদ্ধ মানুষটির অসাধারণ প্রতিভা সকলের মন ছুয়ে গেছে।

সকলেই তার জন্য অনেক শুভেচ্ছা এবং তার নিরোগ ভবিষ্যতের কামনা করেছেন। অনেকেই তাকে সাহায্য করার জন্যও এগিয়ে এসেছেন বলে খবর। আবার অনেকে তাকে সাহায্য করার জন্য তার বাড়ির ঠিকানা এবং ব্যাংক একাউন্ট এর নম্বর নিতে চেয়েছেন। কমেন্ট বক্সে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘His melody made me speechless’ অর্থাৎ , ‘তার এই সুর আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026