ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এখন এভাবেই সরকারি স্কিম থেকে সবাই টাকা পাবে

গোটা দেশ জুড়ে কেন্দ্র ও রাজ্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে সাধারণ ও নিম্নবিত্ত নাগরিকদের কথা মাথায় রেখেই। আর এই প্রকল্পগুলি প্রতিটি ছোট ছোট গ্রামে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রচার চালাচ্ছে। তবে এই প্রসঙ্গে ডঃ ভগবত কারাড বলেছেন, সরকারি কিংবা জাতীয় ব্যাঙ্কগুলির তুলনায় বেসরকারি ব্যাংকগুলো অনেকটাই পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলোকে আরো অনেক বেশি প্রচেষ্টা বাড়াতে হবে উন্নতির জন্য এবং সাধারণ ও নিম্নবিত্ত নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য।

ডঃ ভগবত কারাড মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের আর্থিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সহায়তায় গরীব নিম্নবিত্ত মানুষদের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে এবং এগুলির মধ্যে অধিকাংশই বেশ অনেকটাই সফল হয়েছে। আর সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মতো একাধিক যোজনা।

জানা গিয়েছে, অর্থমন্ত্রক এই প্রসঙ্গে পর্যালোচনা করার জন্যই বৈঠক ডাকবে চলতি মাসের শেষের দিকেই। এই বৈঠকে ডাকা হবে বেসরকারি সমস্ত ব্যাঙ্কগুলোর কর্মকর্তাদেরও। কারাড জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোতে জন ধন যোজনার ক্ষেত্রে ৫০ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে ইতিমধ্যেই। তবে এক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলো একেবারেই পিছিয়ে রয়েছে বলেই জানানো হয়েছে।

কারাড জানিয়েছেন, বর্তমানে ভারতের অর্থনীতি দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। উল্লেখ্য, অর্থমন্ত্রক যে বৈঠক করবে চলতি মাসে শেষের দিকে তার মূল লক্ষ্য হচ্ছে শহর ও গ্রামাঞ্চলের শেষ সীমা পর্যন্ত সমস্ত প্রকল্পের প্রচার পৌঁছে দেওয়া।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026