খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেস্তে যাবে? বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি। পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে ক্রিকেটের সবচেয়ে মহাশক্তি দুই দেশ ভারত-পাকিস্তান। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে সবকটি ম্যাচে জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ভারত ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ এবং সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে খারাপ ভাবে পরাজিত করেছে ভারত।

ফলে চলতি বিশ্বকাপে ভারতের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করার লক্ষ্যে দিন গুনছে বাবর আজমরা। অন্যদিকে, টানা জয় অক্ষুন্ন রাখতে চরম প্রস্তুতি গ্রহণ করছে বিরাট কোহলিরা। আগামীকাল দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি। তবে চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করা দুঃস্বপ্নে পরিণত হতে পারে দুই দেশের সমর্থকদের জন্য।

কারণ, ভারত-পাকিস্তান সুপার ম্যাচের আগে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ এবং ১৫ তারিখ বিক্ষিপ্তভাবে দক্ষিণ গুজরাটে এবং আমেদাবাদে বৃষ্টি হতে পারে। যার ফলে বিঘ্ন ঘটতে পারে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ থেকে শুরু করে নবরাত্রি উৎসবেও। অর্থাৎ, বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের মধ্যকর হাই-ভোল্টেজ ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হতে পারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ভারত এবং পাকিস্তান নিজেদের প্রথম দুটি ম্যাচে জয়লাভ করেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026