বিনোদন

Bhai Phota 2021: কর্মসূত্রে ভাই বিদেশে, অনলাইন ভাইফোঁটা পালন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের

আজ ভাইফোঁটা। আজকের দিনটা পৃথিবীর সমস্ত বোনদের জন্য অত্যন্ত স্পেশাল। সারাবছর দুজনের যতই ঝগড়া, খুনসুটি, মান- অভিমান হোক না কেন, আজকের এই বিশেষ দিনে সব ভুলে প্রত্যেক বছর সব ভাই বোন আজকের দিনে উপোস করে বোন কিংবা দিদিরা তাদের প্রিয় ভাই অথবা দাদাকে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করে থাকেন। ভাই আর দাদাদের রেঁধে খাওয়ান পছন্দের সব রান্না।

প্রত্যেক বছরেই এই বিশেষ দিনটি উদযাপনের অপেক্ষায় থাকে সকল ভাইবোনেরা। যতই সক্কলে ব্যস্ত থাকুক না কেন এইদিন সকল ভাই বোনের কাছে খুব স্পেশ্যাল। শত ব্যাস্ততার মাঝেই আজকের দিনটির উপভোগের জন্য সময় বার করে নেন সকলেই। সাধারণ মানুষের মতো সেলেবরাও অপেক্ষা করেন আজকের দিনের। তাই আমজনতা থেকে সেলিব্রেটি সকলেই মেতেছেন ভাইফোঁটার সেলিব্রেশনে আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া খুললেই চোখের সামনেই ভেসে উঠছে ভাইফোঁটার নানান মজার মুহূর্ত।

তবে এর মাঝে টলি অভিনেত্রী ঋদ্ধিমার ঘোষ অন্যভাবে ভাইফোঁটা উদযাপন করলেন। সরাসরি ভাইকে ডেকে মাথায় টিকা দিয়ে ফোঁটা দিলেননা। কিন্তু কেন? আসলে এবছর অভিনেত্রী ভাই তাঁর কাছে নেই। থাকছে দূরে। দূরে আছে বলে কি ভাইফোঁটা দেবেন না তা কি করে হয়। এই ডিজিটালের যুগে সব কিছু সম্ভব। তাই অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ অবশ্য হাজার মাইল দূর থেকে বসেই এই বিশেষ দিনে ভাইয়ের জন্য মঙ্গলকামনা করলেন। সারলেন ডিজিটাল ভাইফোঁটা। 

এদিন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রামে শেয়ার করলেন একটি ছবি। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আইপ্যাডের স্ক্রিনে ভাইয়ের হাসিমুখ, সামনে সাজানো ভাইফোঁটার থালা। উপহার হিসেবে রয়েছে চকোলেট। আর ভিডিয়ো কলে দূর থেকে বসে ভাইফোঁটা সারলেন অভিনেত্রী ঋদ্ধিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি কোথায় থাকছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি তোর সঙ্গে সব সময় রয়েছি। ভালোবাসি ওম। শুভ ভাইফোঁটা।’ আসলে কর্মসূত্রে বিদেশেথাকেন অভিনেত্রীর ভাই অভিষেক ঘোষ।কাজের চাপে ভাইফোঁটার জন্য আসা সম্ভব হয়ে পড়েনি। তাই এভাবেই ভাইকে ফোঁটা দিলেন অভিনেত্রী। শুধু এবছর না কয়েকবছর ধরে ভাইকে অনলাইন ভাইফোঁটা দেন। অনুগামীরা এই ভাইফোঁটা দেখে অনুগামীরা প্রশংসা করলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026