বিনোদন

Sameer Wankhede: আরিয়ানের মাদক মামলায় নয়া টুইস্ট! দিল্লীর নতুন তদন্তকারী দলকে ‘অ্যাসিস্ট’ করবেন সমীর ওয়াংখেড়ে

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দেওয়া হল শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক মামলা থেকে। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে শুক্রবার জানানো হয়েছে, ২রা অক্টোবর ক্রুজ ড্রাগস পার্টি মামলার তদন্তকারী দলের অংশ থাকছেন না বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই দুঁদে অফিসার। তবে এই খবরে শিলমোহর পড়বার কয়েক ঘন্টার মধ্যেই ফের নতুন টুইস্ট এই হাইপোফা মাদক মামলায়। দিন যত যাচ্ছে, আরিয়ানের এই মাদক মামলায় একের পর এক ট্যুইস্ট এসেই চলেছে।

শুক্রবার রাতে এনসিবির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, আরিয়ান খান-সহ মোট ৬টি মাদক মামলা এনসিবির মুম্বই ব্রাঞ্চে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি ইউনিটে। দিল্লির এক বিশেষ তদন্তকারী দল এই হাইপ্রোফাইল কেস সামলাবেন।তারপুরেই আরিয়ান মামলার নতুন তদন্তকারী অফিসার সঞ্জয় কুমার সিং-এর মন্তব্য ঘিরে চাঞ্চল্য শুরু হয়। এনসিবির এই ডেপুটি ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, আরিয়ানের মাদক মামলার তদন্তে অবশ্যই যুক্ত থাকবেন সমীর ওয়াংখেড়ে। সঞ্জয় কুমার সিং এবং তাঁর পুরো টিম সমীরের পরামর্শ মেনে এই কেসের কাজ করবেন।

তবে এই মামলার হস্তান্তর করবার এই সিদ্ধান্ত পুরোপুরিভাবে সাংগঠনিক নেওয়া হয়েছে কারণ তবে আরিয়ান মামলায় সমীর ওয়াংখেড়ের নামের সঙ্গে ‘তোলাবাজি’ এই শব্দটির অভিযোগ আসে। এরপরেই এনসিবির এই সিদ্ধান্তকে অনেকেই ভালো চোখে দেখেননি। শুধু তোলাবাজি নয়, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে  জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে এই চাকরি পাওয়ার অভিযোগ তুলেছেন নবাব মালিক। এমনকি ইসলাম ধর্ম মেনে করা ওয়াংখেড়ের প্রথম বিয়ে নিয়েও প্রশ্ন তোলেন মহারাষ্ট্রের মন্ত্রী। এরপরেই এই সিদ্ধান্ত নেন সংগঠন।

শুক্রবার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়, মামলা হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই মামলাগুলির সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব জড়িয়ে রয়েছে। তাই এই মুহূর্তে কোনও অফিসারকে তাঁদের পদ থেকে সরানো হয়নি, তাঁরা নিজেদের দায়িত্ব পালনে অবিচল থাকবেন’। 

দিল্লি ইউনিটের হাতে মামলার তদন্তভার চলে যাওয়ার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেননি। বরং তিনি সংবাদমাধ্যমকে ওয়াংখেড়ে জানিয়েছেন, ‘তাঁকে কোনোভাবে অপসারিত করা হয়নি তদন্তকারী দল থেকে। তিনি তো আদালতেই রিট পিটিশনে জানিয়েইছিলেন যে এই তদন্তভার কেন্দ্রীয় টিমের হাতে তুলে দেওয়া হোক। এবার থেকে আরিয়ান খান কেস এবং সমীর খান কেস দিল্লি এনসিবি-র বিশেষ দলের দায়িত্বে থাকবে। এটা এনসিবির দিল্লি ও মুম্বই টিমের মধ্যেকার সমঝোতা’।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026