বিনোদন

Krushal-Adrija: ব্রেকআপের জল্পনায় জল ঢেলে আলোর উৎসবে ‘রানঝনা’ গানে ক্রুশলের সঙ্গে রোম্যান্স অদ্রিজার

গত সপ্তাহ থেকে শুরু হয়ে টলিপাড়ায় আলোর উৎসব। আর এই উৎসবে মেতে উঠলেন সকলের এই মিষ্টি লাভ বার্ডস। হ্যাঁ আমি হ্যান্ডসাম ক্রুশল আহুজা আর অদ্রিজা রায়ের কথা বলছি। ক্রুশল-অদ্রিজার গত বছর থেকে দীপাবলি একটু বেশি স্পেশ্যাল। কারণ গত বছর দীপাবলিতে ক্রুশল-অদ্রিজার ঘনিষ্ঠতা প্রথম প্রকাশ্যে আসে। এর পর থেকেই ইন্ডাস্ট্রিতে দুজনের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। এরপর বছর শেষে একসঙ্গে গোয়ায় ছুটি কাটাতে যাওয়া থেকে একসঙ্গে শান্তিনিকেতনে দোল উদযাপন করা সবই দর্শকরা দেখেছেন। একসময় এই চর্চিত লাভ বার্ডসের প্রেম একটা সময় ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট।

কিন্তু মাস কয়েক যেতে না যেতেই এবছর মে মাস থেকে সব কেমন থমকে গিয়েছিল। তবে আর দুরত্ব নয় বরং এই আলোর উৎসবে ফের একসঙ্গে অদ্রিজা-ক্রুশল! হ্যাঁ, সাত মাস পর সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে ধরা দিলেন দুজনে। তাও পুরো রোম্যান্টিক মুডে। প্র সোনম-ধনুশের জনপ্রিয় হিন্দি ছবি ‘রানঝনা’র গানে রোম্যান্টিক ডান্স স্টেপ করলেন দুজনে। এই ভিডিয়োতে সুন্দরী অদ্রিজার পরনে সাদা ক্রপ টপ আর নীল রঙা স্কার্ট, ক্রুশল পরেছেন সাদা পাঞ্জাবি আর লাল রঙা চোস্তা। দুজনের চোখে চোখে, হাতে হাত, পরস্পরকে কাছে টেনে নিলেন ক্রুশল-আদ্রিজা। আর আলোর রোশনাইতে সাজানো প্রেক্ষাপটে দুজনের রোম্যান্স ঝরে পড়ল প্রতি মুহূর্তে। 

ভিডিয়োর ক্যাপশনে ক্রুশল লিখেছেন, ‘দিওয়ালি রিল’। তবে এই রিল ভিডিয়োর পিছনের আসল সত্য কি ভেবেছেন? অদ্রিজার ঘনিষ্ঠ সূত্র বলছে, ক্রুশল-অদ্রিজার ব্রেকআপ আদপে কোনওদিনই হয়নি। কারণ দুজনের বন্ধুত্বেএ সম্পর্কের ডোর খুব মজবুত। তবে এদের সম্পর্ক এত চর্চা শুরু হয়েছিল তাই শুধু দুজন নিজেদের সম্পর্ক লোকচুক্ষর আড়ালে রাখতে চেয়েছিলেন। তাই কয়েকমাস ধরে দুজন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘসময় একসঙ্গে ধরা দেননি দুজনে। তবে দুজন দুজনকে ফলো করতেন।

তবে ক্রুশল আর অদ্রিজাকে একসাথে দেখতে পারে দুইজনের অনুগামীরা দারুণ খুশি। একজন অনুগামী লিখেই বসেছেন, ‘কতোদিন পরে তোমাদের একসঙ্গে দেখলাম, খুব ভালোলাগছে’। কেউ লিখেছেন, ‘যাক বাবা, ফাইনালি’। কেউ কেউ অবশ্য এদের রোম্যান্স দেখে বাঁকা মন্তব্য করতে ভোলেননি। অনেকে বলেছেন ক্রুশলকে নাকি স্বস্তিকা বা আঁচলের সঙ্গেই বেশি ভালো লাগে। তবে এসবে পাত্তা দেননি। তবে ক্রুশল আর অদ্রিজা নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দেননি। প্রকাশ্যে বলেছেন, ‘আমরা শুধুই ভালো বন্ধু’। এখন দেখবার সাত মাসের দুরত্বের পর কি এবার প্রকাশ্যে শিলমোহর দেয় কিনা। তবে দুজনে নিজেদের ধারাবাহিকের কাক নিয়্র বেশ ব্যস্ত। বর্তমানে ক্রুশল জিটিভির ধারাবাহিক ‘রিসতো কা মানঝা’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে কালার্স বাংলার ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকে অদ্রিজা অভিনয় করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026