সালমান খানের সুপারহিট সিনেমা বাজরাঙ্গি ভাইজান এর কথা তো আপনার অবশ্যই মনে থাকবে। সেই সিনেমায় মুন্নির ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী হরশালী মালহোত্রা। আজকেও তিনি নেট পাড়ায় তুমুল ভাবে আলোচিত তার এই চরিত্রের জন্য। রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি তার এই চরিত্রের কারণে। মাত্র ৭ বছর বয়সে মুন্নী চরিত্রে অভিনয় করলেও তার অভিনয়ের মধ্যে প্রথম থেকেই একটা ধার লক্ষ্য করেছিলেন দর্শকরা। মুন্নী চরিত্রে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে সালমান খানের থেকেও এই ছবির জন্য তাকে বেশি মানুষ চিনে থাকে।
বর্তমানে ২০২২ সালে তিনি ১৪ বছর বয়সী হয়েছেন। তবে এখন কিন্তু আপনি তাকে দেখলে একেবারেই চিনতে পারবেন না। এই সাত বছরে কিন্তু মুন্নির লুক একেবারেই পাল্টে গিয়েছে এবং এই মুহূর্তে তিনি তার এই নতুন রূপের জন্য দারুন প্রশংসাও কুড়িয়েছেন সকলের কাছ থেকে। দেখতে তিনি এখনো সেরকমই মিষ্টি কিন্তু, আগের থেকে তার রূপের অনেক পরিবর্তন এসেছে। আপনি কি জানেন দীর্ঘ সাত বছর পরে মুন্নি এখন কি রকম দেখতে হয়েছেন?
এখন কিন্তু হর্ষালি আর আগের সেই ছোট্ট মুন্নি নেই। তিনি এখন অনেকটাই পরিণত হয়ে উঠেছেন। Instagram এও তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এবং মাঝেমধ্যেই তার একাউন্টে তিনি নানা রকমের রিল ভিডিও এবং নিজের লেটেস্ট ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন। কিছুদিন আগে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন যেখানে তিনি একটি লাল রঙের সালোয়ার পরে দিওয়ালি সেলিব্রেট করছিলেন।
সালমান খানের সাথে কাজ করার পর, হারশালি অনেক টিভি সিরিয়ালেও যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেন। অনেক চাইল্ড অ্যাক্টররা প্রথম ছবির পরে বলি দুনিয়া থেকে হারিয়ে যান। কিন্তু, হরশালি এরকম করেননি। বরং তিনি কিন্তু অনেকদিন ধরেই বলি দুনিয়ায় নিজের জায়গা ধরে রেখেছেন। তিনি ‘কুবুল হ্যায়’, ‘লৌট আও ত্রিশা’ এবং সাবধান ইন্ডিয়ার মতো টিভি সিরিয়ালে উপস্থিত হয়েছেন।হারশালি শাস্ত্রীয় নাচ খুব পছন্দ করেন এবং প্রায়শই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নাচের ভিডিও শেয়ার করেন। এই ভিডিওর দৌলতেও তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।
Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…
Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…
Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…
Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…
Key Points A March 5 White House ceremony honoring Lionel Messi and Inter Miami’s 2025…
Key Points First set photos from Martin Scorsese’s new film What Happens at Night reveal…