নিউজ

২০২০-র প্রথম ভারত বনধ : ২৫ কোটি মানুষ ধর্মঘটে অংশ নিতে পারে, ধর্মঘটীদের সতর্ক করেছে সরকার

দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহ্বানে আজ প্রায় ২৫ কোটি মানুষ সর্বভারতীয় ধর্মঘটে অংশ নেবে। ১৪ দফা দাবিতে বছরের শুরুতেই এই ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। আজকের এই ধর্মঘটে অংশ নেওয়া ট্রেড ইউনিয়নগুলি হ’ল আইএনটিইউসি, আইআইটিইউসি, এইচএমএস, টিইউসিসি, এসইডব্লিউএ, এআইসিসিটিইউ, সিটু, এআইইউটিইউসি, এলপিএফ, এবং ইউটিইউসি।

এদিকে গতকালই সরকারি দপ্তরের কর্মীদের ভারত বনধে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সরকারি অফিসগুলোতে জানানো হয়েছে, ‘প্রতিবাদসহ যে কোনও রূপে ধর্মঘট অংশগ্রহণ করলে কর্মচারীদের তার পরিণতি ভোগ করতে হবে। যার ফলস্বরূপ বেতন কাটা ছাড়াও উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’ একইসঙ্গে যোগ করা হয়েছে, ‘কোন সরকারি মন্ত্রক বা বিভাগের বিভিন্ন কাজ সম্পাদনের জন্য উপযুক্ত তাৎক্ষণিক পরিকল্পনাও কার্যকর করা যেতে পারে।’

আরও পড়ুন : বামেদের ডাকা ভারত বনধ, মানুষের জন্য বড় সিদ্ধান্ত মমতা প্রশাসনের

উন্নয়নের পক্ষে বাধাদানকারী আজকের এই বনধকে সমর্থন করেননি। তবে, এমডিএমকে এবং ডিএমকে আজকের এই ধর্মঘটকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বলেন, ‘কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের অধিকার রক্ষার পরিবর্তে তা ছিনিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করেছে।’

শিবসেনাও আজকের এই সর্বভারতীয় ধর্মঘটে যোগ দেবে। শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত সেকথা জানিয়ে বলেন, ‘আপনারা অনেকে আমাকে এখানে দেখে অবাক হয়েছেন। তবে এদেশের শ্রমিকদের কারণেই এই ধর্মঘট সংহতিপূর্ণ। বিগত পাঁচ বছরে, সরকার বহু শ্রমিক বিরোধী নীতিমালা শুরু করেছে যার আমরা কঠোর বিরোধিতা করছি।’ বিজেডিও এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026