নিউজ

সরকারি কর্মীরা বনধে যোগদান করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, জানাল কেন্দ্র

বুধবার বাম কংগ্রেস যে বনধ ডেকেছে তাতে যদি কোন সরকারি কর্মী অংশগ্রহণ করে তাহলে তাকে ফল ভোগ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সমস্ত কেন্দ্রীয় দপ্তরের কর্মীদের বনধে যোগদান থেকে বিরত থাকতে বলা হয়েছে, তারা যদি বনধে যোগদান করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ১৭৫ টির বেশি কৃষক ও কৃষি কর্মী সংগঠন ও ৬০ টি ছাত্র সংগঠন বনধে যোগ দিচ্ছে। যেসব কারণে বনধ ডাকা হয়েছে সেগুলি হল।

আরও পড়ুন : ২০২০-র প্রথম ভারত বনধ : ২৫ কোটি মানুষ ধর্মঘটে অংশ নিতে পারে, ধর্মঘটীদের সতর্ক করেছে সরকার

শিক্ষার বাণিজ্যিকীকরণ, দিনদিন বাড়ন্ত ফি র বিরুদ্ধে প্রতিবাদ, জেএনইউ তে হওয়া হামলা, রেলওয়ের বেসরকারিকরণ, ব্যঙ্ক সংযুক্তিকরণ ইত্যাদি। রাজ্য সরকারও আগামীকালের বনধ মানছে না বলে জানিয়েছে। সরকারি দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে কোনো সরকারি কর্মী ধর্মঘটে যোগদান করতে পারবে না। সরকারি কর্মীদের বনধে যোগদান যে বেঅাইনি তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোন সরকারি কর্মীকে যেন অফিসে যেতে আটকানো না হয় এবং কেউ যেন এ দিন ছুটির অনুমোদন না করে সেদিকে কড়া নজর দেওয়া হবে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদার মত ব্যাঙ্কগুলিতে কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026