ভারতে চালু করা হলো ভারত গৌরব টুরিস্ট ট্রেন। ভারতের স্বাধীনতার ৭৬ তম বার্ষিকী উপলক্ষে ভারত সরকার এই নতুন ট্রেনযাত্রা শুরু করতে চলেছে। আগামী ২২ আগস্ট হযরত নিজামউদ্দিন স্টেশন থেকে এই ট্রেন ছাড়ছে। ভারতীয় রেল জানাচ্ছে আমেদাবাদ গুজরাটের সুরাট পুনে শিরদি, মহারাষ্ট্রের নাসিক পৌছাবে এই ট্রেন। এছাড়াও উত্তরপ্রদেশের ঝাঁসির উপর দিয়ে যাবে এই ট্রেনটি। সবমিলিয়ে আট রাত্রি নয় দিনের ট্যুর আপনি করতে পারবেন এই ট্রেনের মাধ্যমে। এই ট্রেনটি প্রথমে দাঁড়াবে আমেদাবাদে। সেখানে আপনি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত স্থান দেখতে পাবেন। এছাড়াও সবরমতী আশ্রম ডান্ডি কুটির এবং অক্ষরধাম মন্দির দেখতে পাবেন আপনি।
এক রাতের বিরতির পরে এবার পৌঁছে যেতে পারবেন একতা নগর রেল স্টেশনে। সেখানে সরদার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি দেখতে পারেন আপনি। সেখান থেকে এক রাতের জার্নি করে পরের গন্তব্য গুজরাটের সুরাট। সেখানে বারদৌলিতে সরদার বল্লভ ভাই প্যাটেলের মিউজিয়াম এবং ডান্ডি বিচ দেখতে পাবেন। এর পরের গন্তব্য হলো পুনে। সেখানে আগা খান প্যালেসে যেতে পারবেন আপনারা এবং সেখানে মহাত্মা গান্ধীর সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলি জানতে পারবেন। এছাড়াও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা একাধিক নিদর্শন আপনি দেখতে পাবেন।
পুনেতে এক রাত থাকার পর চলে যান ভিম শংকর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে ভারতে প্রচলিত এবং এই স্থানটি আপনার অন্তত একবার যাওয়া উচিত। এর পরের দিন ট্রেন পৌঁছাবে সিরদিতে। সাই বাবার নামে পরিচিত এই শহরে আপনি একরাত থাকতে পারবেন। সাইবাবার আশ্রমের বিভিন্ন কর্মকান্ড ঘুরে দেখুন। শনি ভগবানের মন্দির দর্শন করতে পারেন এবং ত্রম্বকেশ্বর জ্যোতির লিঙ্গ দেখতে পারেন আপনি। এই জটিল লিঙ্গ দেখার পর আপনি ঝাঁসির দিকে রওনা দেবেন এবং সেখানেই সিপাহী বিদ্রোহের সময় তৈরি করা দুর্গ আপনি দেখতে পাবেন।
সবমিলিয়ে ৩৬০০ কিলোমিটার ভ্রমণ আপনি করবেন এই ট্রেনে। এটি হতে চলেছে এসি ডিলাক্স ট্রেন। এখানে দুটি বড় ডাইনিং রেস্তোরাঁ লাইব্রেরী স্নান করার জায়গা সবকিছু থাকছে। এসি এক দুই এবং তিন টায়ারের ব্যবস্থা থাকছে। নিরাপত্তা রক্ষী থাকছে সব সময় এবং থাকছে সিসি ক্যামেরা। তবে সকলের প্রশ্ন এই গোটা প্যাকেজের ভাড়া কি রকম হবে। এসি থ্রি টায়ারে যদি আপনি যান তাহলে আপনার মাথাপিছু খরচ পড়বে ৩১ হাজার ৭৩১ টাকা। এসি দুই টায়ারে গেলে আপনার ভাড়া হবে ৫৭০১৫ টাকা। এসি ১ কেবিনে গেলে প্যাকেজ হবে ৬০ হাজার ৮৮১ টাকা। আর এসি ১ কূপে ভ্রমণ করলে ৬৮ হাজার ১৪৫ টাকা। মোটামুটি নাগালের মধ্যেই আপনার ভাড়া পড়ছে। আর ট্রেনের যাত্রা অত্যন্ত আরামদায়ক। তাই রেলের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই যাত্রার ব্যাপারে আপনি খোঁজখবর নিতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…