খেলা

MS Dhoni: ছোট্ট ভক্তের সাথে ধোনির খুনসুটির ভিডিও ভাইরাল ইন্টারনেটে, দেখলে হৃদয় ছুঁয়ে যাবে

এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা উইকেট রক্ষকদের মধ্যে একজন। শুধু তাই নয়, সর্বকালের সেরা ফিনিশারদের তালিকার শীর্ষস্থানে তাকে রাখা হয়েছে বারবার। তিনিই পৃথিবীর একমাত্র অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্ব ক্রিকেট নিয়মক সংস্থা কর্তৃক আয়োজিত সমস্ত প্রকার টুর্নামেন্ট জিতেছে একটি দল। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়ায় তার পদচারণা কমেনি একটুও।

২০২৩ আইপিএলে তার নেতৃত্বে পঞ্চম বারের জন্য শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। ফলে স্বাভাবিকভাবেই তার নাম সংবাদ শিরোনামে থাকা স্বাভাবিক। তবে বর্তমানে মহেন্দ্র সিং ধোনি সংবাদ শিরোনামে রয়েছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক ক্ষুদে ভক্তর সাথে মহেন্দ্র সিং ধোনির খুনসুটির ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে ক্ষুদে ভক্তর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঠাট্টা করতে দেখা গেছে মাহিকে।

যদিও ভিডিওটি বেশ পুরনো। কারণ চেন্নাই সুপার কিংসের জার্সি পড়ে মহেন্দ্র সিং ধোনির পাশে সুরেশ রায়নাকে বসে থাকতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ছোট্ট ক্রিকেট ভক্ত মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আর ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বাভাবিকভাবে। মাইক হাতে পেয়েই ছোট্ট ওই ভক্ত মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে প্রশ্ন করে বসে, কেন তিনি সবসময় উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকেন? কেন তিনি কোন সময় বল করেন না?

এই প্রশ্নের উত্তরে মহেন্দ্র সিং ধোনি হাস্যকর ভঙ্গিতে বলেন,’ফুটবল খেলায় যেমন গোলরক্ষক সবার নজরে থাকেন ঠিক তেমনটা থাকার জন্য উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকি আমি। তাছাড়া সব সময় প্যাড, হেলমেট, হ্যান্ড-গ্লাভস পরিহিত অবস্থায় থাকলে নিজেকে ক্রিকেটার বলেই মনে হয়। যেটা বাকি ফিল্ডারদের দেখলে মনে হয় না।’

মহেন্দ্র সিং ধোনির এমন উত্তরে আসরে উপস্থিত সমস্ত মানুষকে হেসে গড়িয়ে পড়তে দেখা যায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, হাঁটুতে চোটের কারণে বেশ কয়েকদিন আগে মহেন্দ্র সিং ধোনির পায়ে অস্ত্রপাচার করা হয়েছে। বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন মাহি। তবে একাধিক মাধ্যমে দাবি করা হচ্ছে, ২০২৪ আইপিএলে আবারও দলে প্রত্যাবর্তন করতে পারেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026