টলিউড

‘আমি মিচকে শয়তান হতে পারি কিন্তু তোর মতো ধান্দাবাজ নই’, রুদ্রনীলকে ঠুকলেন ভাস্বর

এবারে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের ওপর নিজের পুরনো ক্ষোভ একেবারে উজাড় করে দিলেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। তার জন্য ব্যবহার করলেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কে। ভাস্বর লিখলেন, “২০০৭ সালে তুই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলি আমি মিচকে শয়তান। আজ আমি একটা কথা বলি, আমি আর যাই হোক না কেন তোর মত ধান্দাবাজ নই। তুইতো বড় মাপের অভিনেতা, কিন্তু জানিস তো অভিনেতা হোস বা নেতা সবার আগে ভালো মানুষ হতে হয়। না হলে লোকের মনোরঞ্জন না মানুষের জন্য কাজ করবে কি করে? আত্ম উপলব্ধি কর। ভালো মানুষ হয়ে ওঠ। দেখবি নিজেকেই নিজের ভাল লাগবে।”

কিন্তু রুদ্রনীল এবং ভাস্বর এর মধ্যে এত ক্ষোভের কারণ কি। এটা জানার জন্য ফিরে যেতে হবে সেই ২০০৭ এ। সেই বছর দেবাংশু সেনগুপ্ত এর পরিচালনায় একটি টেলিফিল্মে রুদ্রনীলের সঙ্গে অভিনয় করেছিলেন আজকে চট্টোপাধ্যায়। সেই সময় রুদ্রনীল বিষয়টি নিয়ে ঢেঁড়া পিটিয়ে দিয়েছিলেন, ভাস্বর চট্টোপাধ্যায় নাকি মিচকে শয়তান। সেই বিষয়টি নিয়ে অত্যন্ত বিতর্ক তৈরি হয়। কিন্তু সেই সময় ভাস্বর চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে তেমন একটা নড়াচড়া করতে চাইনি।

এবার ২১ বিধানসভা নির্বাচনে রুদ্রনীল বিজেপির হয়ে ভবানীপুরের মত একটা কঠিন কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। আর তার উল্টো দিকে ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। বিধানসভার ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গে দেখা যায় রুদ্রনীল একটা বিশাল ব্যবধানে হেরে গিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় এর কাছ থেকে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে তৃণমূল। সেই পরিস্থিতিতে, দিলীপ ঘোষের রগড়ে দেওয়া প্রসঙ্গে একাধিক তারকা মন্তব্য করেন। তালিকায় ছিলেন স্বস্তিকা, পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেবলিনা কুমার।

কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করার জন্য ভাস্বর চট্টোপাধ্যায় একটা অভিনব পন্থা গ্রহণ করেছেন। তিনি দিলীপ ঘোষকে নিয়ে একটা গোটা কবিতা লিখে দিয়েছেন। তিনি লিখেছেন, “দিলীপ জেঠু দিলীপ জেঠু তোমার বাড়ি যাবো… দিলীপ জেঠু তুমি কি আর আমাদের কথা ভাবো? এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। শুধু তাই নয় টলি ইন্ডাস্ট্রি থেকে বহু মানুষ রুদ্রনীলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। কিন্তু রুদ্রনীল এসব কথা একেবারেই কানে নিতে নারাজ। পরাজয় স্বীকার করলেও তিনি দিলীপ ঘোষকে নিয়ে গর্ববোধ করেন বৈকি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026