গতকাল সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলায় জয় নিশ্চিত করেছে তৃণমূল শিবির। অন্যদিকে নির্বাচনের ফলপ্রকাশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সবাই গেরুয়া শিবিরের সোনার বাংলা পছন্দ না করে বাংলার মেয়ের ওপরেই ভরসা রেখেছে। তৃণমূল কংগ্রেস মোট ২৯৪ আসনের মধ্যে ২০০ এর বেশি আসনে জিততে চলেছে। বঙ্গবাসী প্রমাণ করেছে যে তারা বাংলার মেয়ের হ্যাটট্রিক দেখতে চাই। অন্যদিকে বিজেপি দুই অঙ্কের গণ্ডি অতিক্রম করতে পারেনি। এখন ঘাসফুল শিবিরের শপথগ্রহণের পালা। সেই জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ অর্থাৎ সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে দেখা করে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবি জানাবেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে এই করোনা আবহে তৃণমূল কংগ্রেস কোন বিজয় মিছিল বা বিজয় উৎসব করবে না। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানে কাটছাঁট করেছেন। তিনি আজ সন্ধ্যে ৭ টা নাগাদ রাজ্যপালের সাথে একটি বৈঠক করবেন। তারপর সম্ভবত আগামী ৭ মে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। এমনকি ইতিমধ্যে কারা কারা মন্ত্রী হবে অর্থাৎ মমতার নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের নীল নকশা তৈরি হয়ে গেছে। আজ দুপুরে ঘোষণার পর মন্ত্রিসভা তৈরি হবে রাজভবনে।
প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রামের বিতর্কমূলক হার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ওখানে ভোট লুঠ হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হয়ে সব কাজ করেছে। তিন ঘন্টা সার্ভার চলে যাওয়ার নাম করে ওখানে ব্যাপক কারসাজি হয়েছে। তবে আমি নন্দীগ্রামে আন্দোলন করেছিলাম। নন্দীগ্রামের মানুষ যা চাইবে তাই আমি মাথা পেতে নিলাম। এবারে নির্বাচনের যেমন স্বেচ্ছাচারিতা দেখলাম তার একটা বিহিত হওয়া দরকার। তাই আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…