নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়ার ভিডিওর সূত্র ধরেই।
এই মুহূর্তে নোরার পাশাপাশি সবথেকে বেশি চর্চার আলো কেড়েছেন বচ্চন পুত্র অভিষেক বচ্চন। তিনি বচ্চন পরিবারের মুখ্য সদস্য হওয়ার সূত্র ধরেই প্রায়ই চর্চিত হন মিডিয়ার পাতায়। তার উপর মিডিয়ার নজর টিকে থাকে ২৪ ঘন্টা। বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওয়েব দুনিয়াতেও সক্রিয় তিনি। তবে এই মুহূর্তে এক তারকা বেষ্টিত ঘরোয়া অনুষ্ঠানেই ‘কাজরা রে’এর তালে তাল মেলাতে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে। আপাতত সেই ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে।
এই ঝলকটি ইনস্টাগ্রামের ‘হোয়াট’স ইন দ্যা নিউজ’ নামের অফিসিয়াল পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। ঝলকে তারকা বেষ্টিত একটি ঘরোয়া অনুষ্ঠানেই ‘কাজরা রে’র তালে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে বচ্চন পুত্রকে। বেশ খোশমেজাজেই ছিলেন অভিষেক। এদিন অনুষ্ঠানে তার সাথে তাল মিলিয়ে ছিলেন বর্তমান সেনসেশন নোরা ফাতেহিও। আর সেই ঝলক ক্যামেরাবন্দি করতে না করতেই রীতিমতো ভাইরাল গোটা নেটদুনিয়ায়। তবে এই অনুষ্ঠানে দেখা মেলেনি ঐশ্বর্য রাই বচ্চনের। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের ঝলকে বিশ্বসুন্দরীকে দেখতে না পেয়ে তাকে মিসও করেছেন তার ভক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…